শিরোনাম
◈ বাংলাদেশের রপ্তানি পণ্যে নতুন করে ১৮ শতাংশ শুল্ক বসানোর প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র ◈ চীনের সঙ্গে পাল্লা দিতে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের আগেই মার্কিন নৌবাহিনীতে আসছে অত্যাধুনিক কমব্যাট ড্রোন ◈ শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে ভারতের নতুন বার্তা, প্রত্যর্পণ থেকে আলাদা বিষয় বলল দিল্লি ◈ প্যারালাইজড হওয়ার শঙ্কা, সিএমএইচে চিকিৎসা চেয়ে পলকের আবেদন ◈ তৃতীয় সংসারেও বিচ্ছেদের ঘোষণা ন্যান্সির ◈ কোথায় যাবেন নতুন এনআইডি পেতে, লাগবে যেসব কাগজ ◈ ভারতে শেখ হাসিনা কোথায় আছেন, যা জানাল ভারতীয় গণমাধ্যম ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হবে ২৩৩ কিলোমিটারের এক্সপ্রেসওয়ে, প্রস্তাবিত ব্যয় ৭১ হাজার কোটি টাকা ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কা‌ছে আড়াই দি‌নেই ইনিংস ও ২১৯ রা‌নে টেস্ট হার‌লো বাংলাদেশ ◈ যুক্তরাষ্ট্রে আবা‌রো কোপা আমেরিকা কাপ, অংশ নে‌বে ১৬ দল

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৩:০৮ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৩:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোসাইরহাট ইদিলপুর ইউপি’র চেয়ারম্যান পুনর্বহাল

শরীয়তপুর প্রতিনিধি: [২] শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন শিকারী তার দায়িত্বে পুনর্বহাল হয়েছেন।

[৩] শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হুসাইন এতথ্য নিশ্চিত করেছেন।

[৪] জানাগেছে, ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন শিকারী’কে গত ১৮ আগস্ট ২০২১ এক প্রজ্ঞাপনের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয় চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। উক্ত আদেশ চ্যালেঞ্জ করে মো. দেলোয়ার হোসেন শিকারী সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারপতি এম. এনায়েতুর রহিম এবং বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমান এর গঠিত ডিভিশন বেঞ্চে রীট পিটিশন দাখিল করেন। গত ৩১ আগস্ট রীট পিটিশনের মোশন শুনানি হয়। শুনানি অন্তে হাইকোর্ট ডিভিশন উক্ত রুল জারি করেন এবং উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপনকে ৩ মাসের জন্য স্থগিত আদেশ প্রদান করেন।

[৫] ১৫ সেপ্টেম্বর গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হুসাইন বর্ণিত রিট পিটিশনের আদেশের আলোকে পরবর্তি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইদিলপুর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়াম্যান ফফেজ আহম্মেদকে নির্দেশ দেন। ফফেজ আহম্মেদ উক্ত পত্র নিজে স্বাক্ষর করে গ্রহণ করেন।

[৬] ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন শিকারী বলেন, আমি পুনরায় দায়িত্ব পেয়ে বিধি মোতাবেক ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

[৭] গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হুসাইন বলেন, ইদিলপুর ইউপির চেয়ারম্যান সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ