শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৪০ রাত
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ১২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাকরির বয়সসীমা ৩২ করার দাবি জানালেন জি এম কাদের

শাহীন খন্দকার: [২] বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের সমাপনী বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের দাবি করেন । করোনার কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে প্রায় দেড় বছর হারিয়ে যাওয়ায় এবং সরকারি অনেক কার্যক্রম বন্ধ থাকায় সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর করার বিষয়টি বিবেচনার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ।

[৩] জিএম কাদের বলেন, কোভিড-১৯ এর কারণে সরকারি প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক কাজকর্ম বন্ধ ছিল। এখন মাত্র এক বছরের জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমার ক্ষেত্রে প্রায় দুই বছর ছাড় দেওয়া হয়েছে। কিন্তু ছাড় দেওয়া হয়েছে শুধু এককালীন। মানে শুধু এ বছরের জন্য। তাও বিসিএস ক্যাডারকে বাদ দিয়ে।

[৪] তিনি বলেন, কোভিড জনিত কারণে কর্মকাণ্ডে স্থবিরতা তৈরি হয়েছিল। সব শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা তৈরি হয়েছিল। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন বন্ধ রাখার পর আংশিক খুলে দেওয়া হয়েছে এবং শিক্ষামন্ত্রী বলেছেন, করোনা বেড়ে গেলে যেকোনো সময়ে এগুলো বন্ধ করে দেওয়া হবে। শেষ পর্যন্ত হয়তো দুই বছর পর্যন্ত শিক্ষাজীবন ঝরে যাবে। তাহলে প্রশ্ন আসে, যারা পাস করে বেরোনোর পর পাঁচ বছর সময় পায় চাকরি করার জন্য। কিন্তু দুই বছর যদি চলে যায়। আর এখন শিক্ষা ব্যবস্থা বন্ধ করতে হয় তাদের পাস করতে করতেই ৩০ বছর চলে যাবে।

[৫] জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, এই মানুষগুলোকে যাতে আমরা একটা সুযোগ সুবিধা দিতে পারি, এজন্য আমি প্রস্তাব করতে চাই। এটা নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আলাপ-আলোচনা হচ্ছে। সবার জন্যই চাকরির বয়স ৩২ করা যায় কি-না সেটা বিবেচনা করা উচিত। তিনি আরো বলেন, যেহেতু মানুষের জীবনের সীমা বেড়ে গেছে। এখন মৃত্যুর হার অনেক কম। গড় আয়ু বেড়ে গেছে। রিটায়ারমেন্টের সময়সীমাও বাড়ানো হয়েছে। এন্ট্রি পয়েন্টেও আরেকটু সুযোগ বাড়ানো উচিত বলে আমি মনে করি। দেশের বৃহত্তর স্বার্থে এই জিনিসটি করা উচিত। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়