শিরোনাম
◈ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন, বাংলাদেশের অবস্থান পঞ্চম ◈ ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুসংহত করতেই এনসিপির সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ ◈ এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল ◈ ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: বৈঠক শেষে নাহিদ ইসলাম ◈ বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা ◈ কুয়াকাটার সৈকত ও প্রকৃতিতে মুগ্ধ রাশিয়ান পর্যটকরা, মার্চে ফিরবেন আরও সহকর্মী নিয়ে ◈ এক সপ্তাহে প্রায় ১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব ◈ ২০২৭ সালের হজযাত্রীদের টিকার আগে ৭ স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক ◈ জননিরাপত্তায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, পূর্ণাঙ্গ চালু হতে লাগবে আরও ১৪ মাস

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২১, ০৯:২৪ সকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বের সবচেয়ে বড় সাপ এখন আবুধাবিতে

ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে: [২] সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির জাতীয় অ্যাকুরিয়ামে একজন দক্ষ সাঁতারু যুক্ত হয়েছে। যার ওজন ১১৫ কেজি এবং ধরার জন্য ১২ জন লোকের প্রয়োজন। বলছি বিশ্বের সবচেয়ে বড় সাপের কথা। যেটি সাত মিটার লম্বা (প্রায় ২৩ ফুট)। যা নাম রেটিকুলেটেড পাইথন। এই সাপটিকে রাখা হয়েছে আবুধাবির জাতীয় অ্যাকুরিয়াম আল কানাতে।

[৩] সাপটিকে রাখতে অ্যাকুরিয়ামে ঘন জঙ্গল সৃষ্টির জন্য আট হাজার বন্য গাছ রোপন করা হয়েছে। খুব শিগগির সাপটি দর্শনার্থীদের দেখার জন্য সুযোগ করে দেওয়া হবে।

[৪] এই ধরনের সাপের আবাসস্থল দক্ষিণ এবং দক্ষিণপূর্ব এশিয়ায়। রেটিকুলেটেড পাইথন হলো বিশ্বের সবচেয়ে বড় সাপ। এটি লম্বায় ১৬ থেকে ৩৪ ফুট পর্যন্ত হয়ে থাকে।

[৫] আবু ধাবির এই অ্যাকুরিয়ামে ২০০ প্রজাতির হাঙ্গর রয়েছে। সূত্র: খারিজ টাইম।

 

  • সর্বশেষ