শিরোনাম
◈ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন, বাংলাদেশের অবস্থান পঞ্চম ◈ ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুসংহত করতেই এনসিপির সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ ◈ এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল ◈ ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: বৈঠক শেষে নাহিদ ইসলাম ◈ বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা ◈ কুয়াকাটার সৈকত ও প্রকৃতিতে মুগ্ধ রাশিয়ান পর্যটকরা, মার্চে ফিরবেন আরও সহকর্মী নিয়ে ◈ এক সপ্তাহে প্রায় ১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব ◈ ২০২৭ সালের হজযাত্রীদের টিকার আগে ৭ স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক ◈ জননিরাপত্তায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, পূর্ণাঙ্গ চালু হতে লাগবে আরও ১৪ মাস

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২১, ০১:০২ রাত
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২১, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতালির সিটি নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ৩ নারী

অনলাইন ডেস্ক: আগামী অক্টোবরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতালির রাজধানী রোম সিটি করপোরেশনসহ অন্যান্য সিটির নির্বাচন। এই নির্বাচনে প্রার্থী হচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত তিন নারী। এর মধ্যে রাজধানী রোমে দুইজন ও ফ্রাসকাতিতে একজন নারী যুক্ত হয়েছেন ইতালির মূল ধারার রাজনীতিতে।

অক্টোবরের শুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া রোম সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে রাজধানীর রোমে পাঁচ মিউনিসিপিওতে প্রার্থী হয়েছেন নারীনেত্রী লায়লা শাহ্ এবং ৭ নম্বর মিউনিসিপিও ও কমুনের কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন সাংবাদিক জুমানা মাহমুদ। ইতালিতে এই প্রথম কোনো বাংলাদেশি নারী সাংবাদিক রোম সিটি নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন।

জুমানা মাহমুদ ২০০৭ সাল থেকে যুক্তরাজ্যভিত্তিক টেলিভিশন চ্যানেল বাংলা টিভিতে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে একাধিক টেলিভিশনে কাজ করার পর বর্তমানে তিনি বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ইতালি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইতালির তরভেরগাতা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী জুমানা মাহমুদ জানান, এখানে প্রবাসী বাংলাদেশিদের সমস্যার কথা তিনি সরকারের কাছে তুলে ধরতে এ নির্বাচনে অংশ নিয়েছেন।

আরেক নারী প্রার্থী লায়লা শাহ্ বলেন, ‘নারীদের নানা সমস্যার কথা সরকারের কাছে তুলে ধরাই হবে আমার প্রধান কাজ। এ ছাড়া ইতালি প্রবাসী বাংলাদেশিদের ইমিগ্রেশনসহ তাদের অধিকার নিয়ে কথা বলতে চাই বড় ফোরামে। আর সে জন্যই নির্বাচনে অংশ নিয়েছি। আশা করি প্রবাসী বাংলাদেশিরা আমাদেরকে বিজয় করে দেশের সম্মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে।’

ফ্রাসকাতি পৌর নির্বাচনে প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত পাপিয়া আক্তার একজন সমাজকর্মী। তিনি জানান, আশা করি আসন্ন নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা ভোটকেন্দ্রে যাবেন এবং বাংলাদেশিদেরকে বিজয়ী করার ক্ষেত্রে দায়িত্ব পালন করবেন।

এদিকে ইতালির মূলধারার রাজনীতিতে তিন বাংলাদেশি নারীর অংশগ্রহণে প্রবাসীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তারা আশা করছেন, ইতালির সিটি নির্বাচনে বাংলাদেশি নারীদের বিজয় প্রবাসীদের এক নতুন মাইলফলক হিসেবে কাজ করবে।

  • সর্বশেষ