শিরোনাম
◈ বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা ◈ কুয়াকাটার সৈকত ও প্রকৃতিতে মুগ্ধ রাশিয়ান পর্যটকরা, মার্চে ফিরবেন আরও সহকর্মী নিয়ে ◈ এক সপ্তাহে প্রায় ১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব ◈ ২০২৭ সালের হজযাত্রীদের টিকার আগে ৭ স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক ◈ জননিরাপত্তায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, পূর্ণাঙ্গ চালু হতে লাগবে আরও ১৪ মাস ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য সচিবালয়ে এনসিপির চার নেতা ◈ ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ◈ ৫ দুর্বল ব্যাংকে রাষ্ট্রায়ত্ত ৩ তেল কোম্পানির ২,৬০০ কোটি টাকার আমানত, অনিশ্চিত ফেরত ◈ জাপানের কৃষি খাতে শ্রমিকের নতুন উৎস বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০১:০৩ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদি আরবে অবৈধভাবে পাচারকৃত ৬৬ হাজার বোতল মদ জব্দ

আব্দুল্লাহ আল মামুন: [২] সৌদি আরবের জাকাত, ট্যাক্স, এবং কর্তৃপক্ষ অবৈধভাবে মদ পাচার এর ৩টি চালান আটক করেছে। এই তিনটি অভিযানে ৬৬ হাজারেরও বেশি বোতল মদ উদ্ধার করা হয়েছে।

[৩] সৌদি গেজেটের প্রতিবেদন সূত্রে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছেন যে, এই বিপুল পরিমাণ মদ পাচার এর সাথে জড়িত থাকা ৮ জন ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।  ৩টি অভিযানে মোট ৬৬ হাজার ৩১২ বোতল মদ উদ্ধার করেছে কর্তৃপক্ষ।

[৪] এই তিনটি চালানের মধ্যে প্রথম চালান পাচারের চেষ্টায় পাচারকারীরা অরেঞ্জ জুস এর শিপমেন্ট এর সাথে লুকিয়ে ২৫ হাজার ৩৮০ বোতল মদ পাচার এর চেষ্টা করেছিলো। আল-বাত-হা সীমান্ত অতিক্রম করার সময় এই শিপমেন্ট বহনকারী ট্রাকটিকে আটক করা হয়।

[৫] দ্বিতীয় চালান একটি পানির বোতল এর শিপমেন্ট এর সাথে লুকিয়ে ১৬ হাজার ৮০০ বোতল মদ পাচার এর চেষ্টা করে চোরাচালানকারীরা। একই সীমান্ত পার হবার সময় পরিবহণকারী ট্রাকটি থেকে এই চোরাচালান হওয়া মদ উদ্ধার করা হয়।

[৬] অপর আরোও একটি চালান চোরাচালানকারীরা জেদ্দা ইসলামিক পোর্ট এর মাধ্যমে পানি ফিল্টার করা মেশিন এর একটি শিপমেন্টের মাঝে লুকিয়ে ২৪ হাজার ১৩২ বোতল মদ পাচার করার চেষ্টা করে, যা বন্দরেই জব্দ করা হয়।

[৭] কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সর্বদা সচেতন এবং সচেষ্ট যেকোন প্রকার মদ বা মাদকদ্রব্য চোরাচালান অভিযান নস্যাৎ করতে এবং উক্ত মাদক দ্রব্য জব্দ করার জন্য। এছাড়াও কর্তৃপক্ষ সৌদি আরবের সকল নাগরিক ও প্রবাসীদের আহ্বান জানিয়েছেন যেকোন প্রকার চোরাচালান সংক্রান্ত তথ্য জাতীয় নিরাপত্তা সেন্টার এর হটলাইন নাম্বার (১৯১০) তে ফোন করে জানানোর জন্য। যদি কারো দেয়া তথ্য মোতাবেক সফলভাবে মাদকদ্রব্য চোরাচালান এর কোন অভিযান নস্যাৎ করা যায়, তবে তথ্য প্রদানকারীকে আর্থিকভাব পুরস্কৃত করা হবে ।

 

  • সর্বশেষ