শিরোনাম
◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা!

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২১, ০৩:০৪ রাত
আপডেট : ২৩ আগস্ট, ২০২১, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মগডালে ৫০ বছরের নারী, ডাকা হলো ফায়ার সার্ভিস

ডেস্ক রিপোর্ট : সাভার পৌরসভা এলাকার নামাবাজারে বটগাছে ডালে বসে আছেন আমেনা খাতুন (৫০)। এ সময় গাছে তাকে দেখে হতবাক স্থানীয়রা। পরে সংবাদ দেয়া হয় ফায়ার সার্ভিসে। তারা এসে অনেকক্ষণ চেষ্টার পর গাছ থেকে নামায় ওই নারীকে।

রোববার (২২ আগস্ট) রাত ৮টার দিকে নামাবাজারের পঞ্চবটী আশ্রমের বটগাছটির একটি ডাল থেকে তাকে নামানো হয়। আমেনা বেগম ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার কাশির চরণ গ্রামের মৃত রশিদ মিয়ার স্ত্রী। তিনি রেডিও কলোনি এলাকার নয়াবড়িতে থাকতেন।

স্থানীয়রা জানান, নামাবাজারের পঞ্চবটী আশ্রমের বটগাছের ওপরে উঠে এক নারীকে বসে থাকতে দেখেন এলাকাবাসী। এ সময় ঘটনাটি সাভার ফায়ার সার্ভিসে জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে ওই নারীকে বটগাছ থেকে নামানোর চেষ্টা করে। কয়েক ঘণ্টা চেষ্টা চালানোর পর রাত ৮টার দিকে তাকে গাছ থেকে নামানো হয়। আরটিভি

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জহিরুল ইসলাম বলেন, এ সংবাদ পাওয়ার পরপরই আমারা ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে জানতে পরেছি তিনি মানসিক ভারসাম্যহীন। মূলত গাছটির একটি ডালে তিনি বসে ছিলেন। মাটি থেকে উচ্চতা প্রায় ৫০ ফিট হবে। নানাভাবে বুঝিয়ে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় তাকে নামিয়ে আনা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়