শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২১, ১২:০৮ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২১, ১২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেনসিলভেনিয়াতে আর্টিস্ট ফোরামের ৩ দিনব্যাপী আর্ট ক্যাম্প

তোফাজ্জল লিটন, পেনসিলভেনিয়া, যুক্তরাষ্ট্র, বাংলাদেশি আমেরিকান আর্টিস্টস ফোরাম আয়োজিত তিন দিনব্যাপী আর্ট ক্যাম্প চলছে ২০-২২ আগস্ট পর্যন্ত। পেনসিলভেনিয়ার পকোনো পাহাড়ের পাদদেশে ষষ্ঠ এ আয়োজন এর স্লোগান শিল্পের সাথেই থাকুন।

সংগঠনের সভাপতি অর্থার আজাদ বলেন, একান্তভাবে প্রকৃতির মাঝে থেকে শিল্প-সাহিত্য-সংস্কৃতি নিয়ে আলোচনা ও আড্ডা দিয়ে থাকি আমরা এই ক্যাম্পে। ১৫ জন চিত্রশিল্পী তিন দিন ধরে ছবি আঁকবেন। পরবর্তীতে এ নিয়ে এক্সিবিশন করা হবে। শিল্প সাহিত্য নিয়ে আড্ডা দিবেন কথা বলবেন। সর্বোপরি পুরোটা সময়ই আমরা থাকবো শিল্পের সঙ্গে প্রকৃতির সান্নিধ্যে।

সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী বলেন, ২০০৮ সালের সংগঠনটি প্রতিষ্ঠার পর আমরা শিল্প সাহিত্য নিয়ে কর্মশালা, সেমিনার এবং আর্ট ক্যাম্প করে আসছি। আমাদের লক্ষ্য আমেরিকায় বসবাসকারী চিত্রশিল্পীদের সংগঠিত করে তাদের শিল্পকর্ম নিয়ে নানা প্রদর্শনীর আয়োজন করা।

আর্ট ক্যাম্প এ অংশগ্রহণকারী গ্যালারি ২১ এর প্রতিষ্ঠাতা শামীম সুব্রানা বলেন, এই আক্ষেপ এর মাধ্যমে এসে মনে হয়েছে করুণা পৃথিবী থেকে চলে গেছে। এই সংগঠনটি আমাদেরকে সম্মিলিত হওয়ার সুযোগ দিয়েছে। এখান থেকে উৎসাহ নিয়ে আমরা আবারও নিয়মিত শিল্পচর্চা করে যাব এই প্রত্যয় ব্যক্ত করছি।

পেনসিলভেনিয়ার পকোনো পাহাড়ের পাদদেশে ২২ একর জায়গা জুড়ে রনি শেখ এর বাড়ি । ছোট ছোট টিলা এবং সবুজের মধ্যে বসেছে আর্ট ক্যাম্প। অংশগ্রহণকারী চিত্রশিল্পী নিউইয়র্ক শহর থেকে এসেছেন মাতলুব আলি , তাজুল ইমাম , আর্থার আজাদ, বিশ্বজিৎ চৌধুরী , ওয়াহিদ আজাদ, জাহিদ শরিফ, মাহমুদুল হাসান রোকন, কায়সার কামাল জুয়েল, জেবুন্নেসা হেলেন, আলমা ফেরদৌসী লিয়া ,জুলফিকার তারিক এবং রুদ্র জাহাঙ্গীর। আলবানী থেকে সালমা কানিজ এবং বাফেলো থেকে শামীম সুব্রানা।

ব্যান্ডসঙ্গীত সোলস এর প্রতিষ্ঠাতা সদস্য তাজুল ইমাম , নাট্যকর্মী সীতেশ ধরসংগীত শিল্পী মুক্তা ধর ওয়াহিদ আজাদ গান গেয়ে উজ্জীবিত করেছেন চিত্রশিল্পীদের। আমন্ত্রিত অতিথিদের এই ক্যাম্পে উপস্থিত ছিলেন অন্তত একশত দর্শনার্থী।

  • সর্বশেষ