শিরোনাম
◈ বাংলাদেশ-ইউনান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা, বাড়ছে বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ ◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২১, ০৯:৫৭ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২১, ০৯:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিডল অর্ডারে বেহাল দশা ভারতের, খারাপ পারফরম্যান্সের তালিকায় শীর্ষে কোহলি

স্পোর্টস ডেস্ক: [২] কয়েকটি পরিসংখ্যান পাওয়া গিয়েছে, তাতে টেস্ট ক্রিকেটে বিশ্বের তিন নম্বর থেকে পাঁচ নম্বর ব্যাটসম্যানদের খারাপ পারফম্যান্সের একটি তালিকা রয়েছে। সেই তালিকা অনুযায়ী খারাপ পারফরম্যান্সের দিক থেকে প্রথম তিন জনই ভারতীয় ক্রিকেটার। আর এর শীর্ষে রয়েছেন বিরাট কোহলি।

[৩] শুভমন গিলের চোটের পর ভারতের ওপেনিং জুটি নিয়ে রীতিমতো তর্ক-বিতর্কের ঝড় বয়ে গিয়েছে। বিসিসিআই এবং নির্বাচকদের সঙ্গে কার্যত মন কষাকষি পর্বও চলেছে অধিনায়ক বিরাট কোহলি এবং কোচ রবি শাস্ত্রীর। যাই হোক পারফরম্যান্স করে লোকেশ রাহুল আপাতত সেই বিতর্ক থামিয়ে দিয়েছেন। রোহিত শর্মার সঙ্গে রাহুলের ওপেনিং জুটি কিন্তু ভাল ছন্দে রয়েছে। তবে মিডল অর্ডারের অবস্থা খুবই খারাপ। যদিও লর্ডস টেস্টের প্রথম ইনিংসে বিরাট কোহলি চারে নেমে ৪২ করেছেন। তবে আরও একবার চূড়ান্ত ফ্লপ চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানে।

[৪] ২০২০ সাল থেকে টেস্ট ক্রিকেটে ভারতের মিডল অর্ডারের পরিসংখ্যান দেখলে আঁতকে উঠবেন। একটি পরিসংখ্যান পাওয়া গিয়েছে, তাতে টেস্ট ক্রিকেটে বিশ্বের তিন নম্বর থেকে পাঁচ নম্বর ব্যাটসম্যানদের খারাপ পারফম্যান্সের একটি তালিকা রয়েছে। সেই তালিকা অনুযায়ী খারাপ পারফরম্যান্সের দিক থেকে প্রথম তিন জনই ভারতীয় ক্রিকেটার। আর এর শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানে।

[৫] ২০২০-২১ সালের মধ্যে কোহলি ১০টি টেস্টের ১৬টি ইনিংস খেলে করেছেন মাত্র ৩৮৭ রান। গড় ২৪.১৮। সর্বোচ্চ ৭৪। পূজারার আবার ১৩টি টেস্টের ২৩টি ইনিংস খেলে ৫৫২ রান করেছেন। গড় ২৫.০৯। সর্বোচ্চ ৭৭। ১৩টি টেস্টের ২২টি ইনিংস খেলে ৫৪১ রান করেছেন রাহানে। গড় ২৫.৭৬ । সর্বোচ্চ ১১২। এর পরে ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্রেথওয়েট রয়েছেন। [৬] এরপর পঞ্চম এবং ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে ইংল্যান্ডের দুই ক্রিকেটার জ্যাক ক্রাউলে এবং রোরি বার্নস। গত বছর থেকে ধরলে টেস্টে এই ছ'জন ব্যাটসম্যানের গড় ৩০-এর নিচে। বাকিদের সবার গড় ৩০-এর উপরে। - হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ