শিরোনাম
◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২১, ১০:০০ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২১, ০১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ও উপসর্গ নিয়ে ১৫ জেলায় ১৩৯ জনের মৃত্যু

হ্যাপি আক্তার: [২] কোভিড-১৯ এর নতুন নতুন ধরন যেমন দ্রুত ছড়াচ্ছে, তেমনি বেশি সংখ্যায় মানুষ এখন সংক্রমিত হচ্ছেন। তাই সকলের নজর এখন শুধুই তার দিকে। এমতাবস্থায় দেশে শনিবার (৭ আগস্ট) দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ১৩৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

[৩] গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ময়মনসিংহে ১২, রাজশাহীতে ১২, গাজীপুরে ৮, চট্টগ্রামে ৮, চুয়াডাঙ্গায় ৭, কুমিল্লায় ১৪, চাঁদপুরে ১২, খুলনা ৯, বরিশাল বিভাগে ২৩, কুষ্টিয়ায় ৯, কি‌শোরগ‌ঞ্জে ৪, চুয়াডাঙ্গায় ৭, ঠাকুরগাঁওয়ে ২, সাতক্ষীরায় ৫ ও দিনাজপুরে ৭, জনের মৃত্যু হয়েছে। ডিবিসি নিউজ, সময় ও যমুনা টিভি

[৪] জেলার সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

কুমিল্লা: গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এ জেলোয় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৫৬৩ জনের।

শুক্রবার (৬ আগস্ট) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, মৃতদের মধ্যে চান্দিনা ও বরুড়ায় তিনজন করেন এবং কুমিল্লা সিটি করপোরেশন, ব্রাহ্মণপাড়া, চৌদ্দগ্রাম, দাউদকান্দি, লালমাই, নাঙ্গলকোট, মুরাদনগর ও মনোহরগঞ্জ উপজেলায় একজন করে মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭৮৬ জনে।

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ১২ জন মারা গেছেন। এরমধ্যে করোনায় ৪ জন এবং উপসর্গ নিয়ে ৫ জন ও ৩ জন করোনা নেগেটিভ হওয়ার পরে তাদের প্রাণহানি হয়েছে। এ নিয়ে ৬৮তম দিনে রামেকে সবমিলিয়ে ১ হাজার ৮ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (৭ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে তিনি জানিয়েছেন, মৃত ১২ জনের মধ্যে রাজশাহীর ৩, চাঁপাইনবাবগঞ্জের ২, কুষ্টিয়ার ২, পাবনার ২ ও নাটোর, নওগাঁ এবং সিরাজগঞ্জের ১ জন করে ৩ জনের মৃত্যু হয়েছে।

আর গেল ২৪ ঘণ্টায় হাসপাতালটির দুটি আরটিপিসিআর ল্যাবে ১৮২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যাদের মধ্য করোনা পজেটিভ পাওয়া গেছে ৫৫ জনের।

হাসপাতালের ল্যাবের তথ্য মতে, করোনা শনাক্তের হার ৩০.২১ শতাংশ। হাসপাতলে গেল ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৪৩ জন রোগী আর করোনার জন্য নির্ধারিত ৫১৩টি শয্যায় হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন ৪০৭ জন রোগী।

চাঁদপুর: চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১০ জনই নারী। এরা সবাই চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

একই সময় গতকাল শুক্রবার (৬ আগস্ট) বন্ধের দিন ৩০৭ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। তাতে ১৩০ জনের করোনা পজেটিভ ধরা পড়ে। এতে আক্রান্তের হার ৪২. ৩৪ শতাংশ।

বরিশাল বিভাগ:  গত ২৪ ঘণ্টায় এ বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৮ ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনারোগী শনাক্ত হয়েছে ১’শ ৯৫ জন। যা গত দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন শনাক্ত।

শনিবার (৭ আগস্ট) সকালে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে বরিশালে ৩, ভোলায় ৩ ও ঝালকাঠিতে ২ জন রয়েছেন। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫শ ৩৬ জনে। একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ১শ ৯৫ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ৮শ ১৭ জনে। এদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ হাজার ৬শ ১৮ জন।

খুলনা: খুলনার ২টি করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৭ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। মারা যাওয়া ৯ জনের মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে ৭ জন ও বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২ জন রয়েছে

কুষ্টিয়া: কুষ্টিয়ায় করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮ জন করোনা পজিটিভ ছিলেন। অপর একজন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

কি‌শোরগ‌ঞ্জ: কি‌শোরগ‌ঞ্জে ক‌রোনায় আরও ৪ জ‌নের মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় করোনায় দুই জনের মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা: সাতক্ষীরা মেডিকেলে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

দিনাজপুর: দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়