শিরোনাম
◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২১, ১১:৫৬ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২১, ০৩:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কওমি মাদ্রাসা খোলার অনুমতি দেয়নি সরকার

বাশার নূরু: [২] কওমি মাদ্রাসা খুলে দেওয়ার অনুমতি দেয়নি সরকার। বৃহস্পতিবার (৫ আগস্ট) মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি এ কথা জানানো হয়।

[৩] বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মাওলানা মোহাম্মদ জোবায়ের এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয় আগামী ১১ আগস্ট থেকে কওমি মাদ্রাসা খুলে দেওয়ার অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

[৪] বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের বিজ্ঞপ্তির পর শিক্ষা মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দেয় কওমি মাদ্রাসা খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়নি।

[৫] মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশের কওমি মাদ্রাসাগুলো খুলে দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। অথচ বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মাওলানা মোহাম্মদ জোবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে যে শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামী ১৬ আগস্ট বুধবার থেকে দেশের সকল কওমি মাদ্রাসা খুলে দেওয়ার অনুমতি দিয়েছে। যা সত্য নয়।

  • সর্বশেষ