শিরোনাম
◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৬, ০৭:২৯ বিকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২৬, ০৭:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটিয়া চক্রশালা স্কুলে আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি 

মোহাম্মদ শাহজাহান চৌধুরী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবের জানালার গ্রিল কেটে ১৫টি ল্যাপটপসহ প্রায় ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্ত সংঘবদ্ধ চুরের দল।

মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত ভোররাতে এ চুরির ঘটনা ঘটে।চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিন বাদী হয়ে পটিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। তিনি অভিযোগে উল্লেখ করেন, সোমবার (৫ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টার দিকে বিদ্যালয়ের কার্যক্রম শেষে তিনি বিদ্যালয় থেকে বাড়িতে চলে যান। এরপর রাত আনুমানিক ১টা থেকে ৩টার মধ্যে অজ্ঞাতনামা চুরের দল স্কুলের  পিছনে দুইতলা ভবনে আইসিটি ল্যাবের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।চোরেরা ল্যাব থেকে ওয়ালটন ব্র্যান্ডের ১৫টি ল্যাপটপ, একটি কিবোর্ড, একটি মাউস, একটি ওয়াইফাই রাউটার ও দুটি ল্যাপটপের ব্যাগ নিয়ে চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া এসব মালামালের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। এবিষয়ে  পটিয়া থানায় ওসি জিয়াউল হক এর নির্দেশ ঘটনা স্থল পরিদর্শন করেন একদল  পুলিশ। স্কুল পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ  নুরুল আবছার চৌধুরী জানান, বিদ্যালয় ল্যাপটপ চুরি ঘটনা পুলিশ তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেবে। শিক্ষা প্রতিষ্টান ধ্বংস করার জন্য দায়ী যে হোক না কেন  তাকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। 

চুরি ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের আইসিটি ল্যাবের মতো গুরুত্বপূর্ণ স্থানে চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।পটিয়া থানার অফিসার ইনচার্জ  জিয়াউল হক জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে গতকাল পটিয়ায় দিনে দুপুরে একটি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।