শিরোনাম
◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৬, ০৭:০৯ বিকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২৬, ০৭:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে মাদকের বিশেষ অভিযানে ১কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

মিজান লিটন : চাঁদপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২২১২০ পিচ ইয়াবা উদ্ধার করেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যার বাজার মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকার মতো। মঙ্গলবার ৬ অক্টোবর সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টিম শহরের বাবুরহাট নুরুল্লাপুর এলাকা থেকে এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সদর থানাধীন নুরুল্লাহপুর এলাকার আবুল হাশেমের বাড়ির ভাড়াটিয়া  ফারহান রনি ও তার ড্রাইভার  নূর হোসেন একটি ফ্লাট বাসা ভাড়া নিয়ে  সেখানে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে  ৬ অক্টোবর মঙ্গলবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে তার কক্ষ হতে খাটের নিচে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ২২ হাজার পিস ইয়াবা এবং একই জায়গায় একটি মোটরসাইকেলের ভিতর  হতে  ১২০ পিচ মোট ২২১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

আমাদের উপস্থিতি টের পেয়ে ফারহান তার ড্রাইভার সহ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মাদক কারবারের সাথে ফারহান রনি দীর্ঘদিন থেকে জড়িত এবং সে একটি বিশাল সিন্ডিকেটের মাধ্যমে এই ব্যবসা পরিচালনা করে আসছে। আজকের অভিযানের আলামতের ভিত্তিতে ফারহান রনি ও তার ড্রাইভারকে পলাতক অবস্থায় আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলার  প্রক্রিয়া চলমান রয়েছে। এই কারবারের সাথে যারা জড়িত তাদেরকেও আমরা অভিযানের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসবো।

  • সর্বশেষ