শিরোনাম
◈ বিশেষ সতর্কবার্তা ইসলামিক ফাউন্ডেশনের ◈ শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী ◈ শেখ হাসিনার দেশে ফেরার কী কী পথ খোলা আছে? ◈ ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ◈ বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ নতুন চার সদস্য ◈ বিগত বছরে গুম নির্যাতনের শিকার পরিবারকে মূল্যায়নের উদ্যোগ নেয়া হচ্ছে: মুক্তিযুদ্ধমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, পাঁচ মাসে প্রাণহানি ৯০২ ◈ ৫৩ বছর আগে পদ্মশ্রী পুরস্কা‌রের জন্য নির্বাচিত, বয়স ৮৮, এখ‌নো হাতে পাননি কিংবদন্তী ক্রিকেটার! ◈ অবসর ভাতার জন্য আর অফিসে অফিসে ঘুরতে হবে না, অনলাইনেই ঘরে বসে টাকা পাবেন শিক্ষকরা: প্রধানমন্ত্রী ◈ মাদরাসার সিঁড়ির পাশে পড়ে থাকা ককটেল বিস্ফোরণ, আহত ৫ ছাত্রী

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২১, ০৩:৫৯ দুপুর
আপডেট : ২৬ জুলাই, ২০২১, ০৩:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে করোনায় ২৫ দিনে ২৬৭ জনের মৃত্যু

হারুন-অর-রশীদ: [২] করোনাভাইরাসের এই মহামারিতে ফরিদপুরে গত ২৫ দিনে ২৬৭ জনের প্রাণহানি হয়েছে।এর মধ্যে করোনাভাইরাসে ১২৪ এবং উপসর্গ নিয়ে ১৪৩ জন মারা গেছেন বলে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান জানান।

[৩] এছাড়া গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১২ জনের প্রাণহানি হয়েছে।পরিচালক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে গত ২৫ দিনে যারা মারা গেছেন তারা ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদ ও মাগুরা জেলা থেকে চিকিৎসা নিতে এসেছিল।

[৪] এ সময়ের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে ১৭ জুলাই। এ দিনে মারা গেছে ২১ জন। এছাড়াও ২০ ও ২২ জুলাই ১৯ জন করে মৃত্যু হয়েছে।তিনি বলেন, দূরদুরান্ত থেকে যে রোগীগুলো আসে তাদের শারীরিক অবস্থা একেবারের খারাপ নিয়ে আসে। যে কারণে তাদের মধ্যেই মৃত্যুর হার বেশি।”

[৫] জানা যায়, বর্তমানে ৫১৬ শয্যার ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পুরোটাই করোনাভাইরাসের রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে ।এদিকে ফরিদপুর জেলার সিভিল সার্জন ডা: ছিদ্দীকুর রহমান জানান, এ পর্যন্ত ফরিদপুরে করোনাভাইারাসে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৮২৯ জন। আর জেলায় এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩৪১ জনের।

[৬] ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার স্থানীয় সাংবাদিকদের বলেন, করোনাভাইরাসের এই দুর্যোগে সকলকেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শুধু আইন প্রয়োগ করে নয়, করোনাভাইরাস সংক্রমণ রোধে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা দরকার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়