শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২১, ০৯:২৫ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০২১, ০৯:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পালাক্রমে ধর্ষণের ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়ার হুমকিতে ষ্কুল ছাত্রীর গলায় ফাঁস

বিপ্লব বিশ্বাস: [২] মাদক কারবারি, কিশোর গ্যাং কালচার , সন্ত্রাসী কর্মকাণ্ড-বখাটে পনার অন্ত নেই পিরোজপুর জেলার কাউখালী থানায়। প্রতিদিনই কোন না কোন অনৈতিক অপরাধ কর্মকাণ্ডের জন্মদেয় এই থানায়।

[৩] সস্প্রতি এই থানার এক স্কুল ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ ও তার ভিডিও ধারণ করে ব্ল্যাক মেইল করে, সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে নিত্যদিনের ভোগের পন্য হিসেবে ব্যবহার করায়, আত্মহত্যার পথ বেঁচে নিয়েছে ওই ছাত্রী।

[৪] এ ঘটনায় কাউখালী থানা পুলিশ প্রথমে পাত্তা না দিলেও পরে নবাগত এসপি সাঈদুর রহমানের কঠোর মনোভাবে কাউখালী থানায় আত্মহত্যা প্ররোচনার মামলা নেয়। ওই ছাত্রীর বাবা বাদী হয়ে গতকাল এ মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ শাকিল হোসেন নামে একজনকে আটকও করে।

[৫] এজাহারে ওই ছাত্রীর বাবা অভিযোগ করে, উপজেলার ছোট বিড়ালজুড়ির এক স্কুলছাত্রীকে স্থানীয় কাঠালিয়া গ্রামের সজিব খান, মোঃ সাকিল,মোঃ আকাশ মীর,ফয়সাল ও আরাফাত সহ আরো কয়েকজন প্রতিনিয়ত উত্ত্যক্ত করতো । গত ১৬ জুলাই ওই স্কুলছাত্রীকে বখাটেরা মোবাইল ফোনে ডাকে। সরল বিশ্বাসে সেখানে হাজির হলে, জোড় করে স্থানীয় হাবিব মীরের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। বখাটেরা সেখানে স্কুল ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে এবং মোবাইলে ভিডিও ধারণ করে । পরবর্তীতে প্রতিনিয়তই ওই ছাত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে তাদের ভোগের পন্য হিসেবে ব্যবহার করে যৌন চাহিদা মেটানোর কথা জানান। না হয় সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে ছেড়ে দেয়ার ভয় দেয়। তাতে ওই ছাত্রী ভয় পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে । প্রতিবেশীরা টের পেয়ে কিশোরীকে উদ্ধার করে প্রথমে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করে। পরে ১৭ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সেখানে স্কুলছাত্রীটি মারা যায় ।

[৬] এ ব্যাপারে ঐ কিশোরীর বাবা বাদী হয়ে ৫ জনের নামে কাউখালী থানায় আত্মহত্যার প্ররোচণার অভিযোগ এনে মামলা দায়ের করেন।

[৭] এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বনী আমিন জানান, কিশোরীকে আত্মহত্যার প্ররোচনায় মামলা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। অন্য আসামীদের আটকের চেষ্টা অব্যাহত আছে।

  • সর্বশেষ