শিরোনাম
◈ ছাত্রদলের শীর্ষ পদে আলোচনায় একাধিক নাম, শেষ মুহূর্তে কারা এগিয়ে? ◈ সীতাকুণ্ডে বিস্ফোরণ: নিহতদের প্রতি পরিবারকে ১০ লাখ টাকা দেবে বিএসবিআরএ ◈ দিল্লি হাইকোর্ট-বিমানবন্দরসহ সরকারি দপ্তরে বোমা হামলার হুমকি ◈ জুমার আজান শোনা যায়নি কলকাতার বহু মসজিদে, আতঙ্কে মুসলিমরা   ◈ অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে করা টেস্ট সেঞ্চু‌রি বাবা-মাকে উৎসর্গ কর‌লেন তান‌জিদ হাসান তামিম  ◈ মোহাম্মদপুরে কোনো ‘কিশোর গ্যাং’ সক্রিয় নেই, দাবি র‌্যাবের ◈ মির্জা ফখরুল থেকে মান্নান ভূঁইয়া : বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা ◈ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই বিদেশি জাহাজের সংঘর্ষ ◈ সরকারের ৬ মাসে মোটামুটি সব লক্ষ্যই পূরণ হয়েছে: রিজভী ◈ লাইসেন্স ছাড়া ঢাকায় রিকশা নয়, আসছে অঞ্চলভিত্তিক চলাচল ব্যবস্থা

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০১:৩২ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আব্দুল্লাহ আল মামুন: সিআরবিতে বাণিজ্যিক স্থাপনা মাস্টারপ্ল্যানের লঙ্ঘন

০১.
চট্টগ্রামকে পরিকল্পিত ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে ১৯৯৫ সালে জাতিসংঘের সহযোগিতায় মহাপরিকল্পনা (মাস্টারপ্ল্যান) প্রণয়ন করা হয়েছিল। ১৯৯৯ সালে ৯ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে চট্টগ্রাম নগরে মাস্টারপ্ল্যান কার্যকর করে সরকার।
মাস্টারপ্ল্যান অনুযায়ী নগরের কোথায় কি হবে তা নিয়ে ডিটেইল এরিয়া প্ল্যান(ড্যাপ) প্রণয়ন করা হয়। যা নিয়ে ২০০৯ সালের ২৫ জানুয়ারী প্রজ্ঞাপন জারি করে সরকার।
০২.
মাস্টারপ্ল্যানে সিআরবি’র(CRB) অবস্থান কি?
সিআরবি মানে শুধু শিরিষতলা নয়, মাস্টারপ্ল্যানে ‘বাটালী হিল-সিআরবি’ মানে বাটালী হিল এবং রেলওয়ে পূর্বাঞ্চল কার্যালয় ভবনকে ঘিরে পুরো এলাকাকে বুঝানো হয়েছে।
মাস্টারপ্ল্যানে সিআরবিকে স্পেশাল কন্ট্রোল জোনে (বিশেষ নিয়ন্ত্রিত অঞ্চল) রাখা হয়েছে। স্পেশাল কন্ট্রোল জোনে তিনভাবে উন্নয়ন নিয়ন্ত্রণ করা হয়। এর প্রথমটি হচ্ছে স্ট্র্যাটেজিক ওপেন স্পেস। সিআরবিকে এই প্রথম ক্যাটাগরিতে সংরক্ষণের কথা বলা হয়েছে। অর্থ্যাৎ এই খোলা জায়গাকে সুপরিকল্পিতভাবে সংরক্ষণ করতে হবে। কিভাবে কোন গাইডলাইন অনুযায়ী সংরক্ষণ করতে হবে তা মাস্টারপ্ল্যানে স্পষ্ট উল্লেখ রয়েছে।
০৩.
ড্যাপে সিআরবির অবস্থান কি?
মাস্টারপ্ল্যানের বিস্তারিত রূপ হচ্ছে ড্যাপ (Detailed Area Plan)। ড্যাপ বাস্তবায়নে চট্টগ্রামকে বিভিন্ন জোনে ভাগ করা হয়েছে। সিআরবি ডিটেইলড প্ল্যানিং জোন-০৩ (DPZ-03) এর অন্তর্ভুক্ত। ড্যাপে সিআরবিকে সংস্কৃতি এবং ঐতিহ্য (Culture and Heritage) হিসেবে সংরক্ষণ করতে বলা হয়েছে।
এটি সাংস্কৃতিক এবং পরিবেশগত সংরক্ষিত এলাকা। এই এলাকাকে সংরক্ষণ করতে ড্যাপে আটটি সুপারিশ করা হয়েছে। এরমধ্যে স্পষ্ট বলা আছে, এই এলাকায় কোন বাণিজ্যিক ব্যবহার ও অ্যাপার্টমেন্ট ভবনের জন্য অনুমোদন দেওয়া যাবে না।
বাকি সুপারিশগুলো সংযুক্ত ড্যাপের ছবিতে দেখে নিতে পারেন।
এ এলাকায় ভূমি ইজারা বা ব্যবহার করতে হলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ(সিডিএ) গঠিত নগর উন্নয়ন কমিটির স্পেশাল এনওসি (বিশেষ ছাড়পত্র) নিতে হবে।
০৪.
বিশেষজ্ঞরা বলছেন, ‘মাস্টারপ্ল্যানকে বলা হয় বাইবেল অব দ্য সিটি। এটি লঙ্ঘনের কোনো সুযোগ নেই।’ এছাড়া সরকার নিজে আইন করে বাংলাদেশ রেলওয়ে ও সিডিএকে এই এলাকা সংরক্ষণ করতে বলেছে। সেখানে সরকারই আবার সেই আইন লঙ্ঘনের নজির স্থাপন করবে কিনা সেটি দেখার বিষয়। সরকারি প্রতিষ্ঠান যদি আইন না মানার সংস্কৃতিকে উৎসাহিত করে তাহলে সাধারণ মানুষ কেন এই আইন মানবে?
সুতরাং, সিআরবি রক্ষা আন্দোলনকে শুধু শিরিষতলা রক্ষার আন্দোলন উল্লেখ করে গুজব কে ছড়াচ্ছেন আপনারাই চিহ্নিত করুন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়