শিরোনাম
◈ ইরানে হামলায় গ্যাস সংকটে পড়বে বাংলাদেশ! ◈ রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই, বাহিরের মানুষ পারলে আমরা কেন পারবো না: প্রধানমন্ত্রী(ভিডিও) ◈ আমাদের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী ◈ ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৪০ ◈ ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা ◈ বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত ◈ ফায়ার সার্ভিসের ৮ পরামর্শ ভূমিকম্পের সময় সুরক্ষিত থাকতে  ◈ ঈদযাত্রা হবে স্বস্তির ও নিরাপদ, সব প্রস্তুতি সম্পন্ন: শেখ রবিউল আলম ◈ কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কবার্তা ◈ সরকারের জরুরি চিঠি সব মন্ত্রণালয়ে

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ০২:৩৪ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ০২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীপুরে স্কুল ছাত্রের ভাসমান লাশ উদ্ধার

মোতাহার খান: [২] গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের একদিন পর পুকুর থেকে নবম শ্রেণির এক শিক্ষার্থীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে শ্রীপুর পৌর বৈরাগীরচালা এলাকার স্থানীয় আক্তার খানের পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

[৩] নিহত নাজিম আহমেদ শান্ত(১৪) চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার দামস গ্রামের কামাল উদ্দীনের ছেলে।নিহতের মা-বাবা শ্রীপুর পৌর বৈরাগীরচালা এলাকার স্থানীয় একটি গার্মেন্টসে চাকুরি করার সুবাদে সে তার পরিবারের সাথে জৈনেক উসমানের বাড়িতে ভাড়া থাকতো এবং নিহত শান্ত স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিলো। সে তার পিতামাতার একমাত্র ছেলে ছিলো।

[৪] পরিবারের বরাত দিয়ে শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) জিন্নাহ জানান, গতকাল শান্ত বাড়ি থেকে বের হওয়ার পর আর বাসায় আসেনি। তারপর থেকে তাকে অনেক খুঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।

[৫] পরে আজ ভোর সাড়ে পাঁচটার দিকে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।পরে পুলিশ ঘটনাস্থল হতে নিহতের মরদেহ উদ্ধার করে। তিনি আরো জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়