শিরোনাম
◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ০৩:০৩ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা মহানগর ছাত্রদলের চারটি শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা

হাসান তাকী: [২] ছাত্রদলের সুপার ইউনিট খ্যাত, ঢাকা মহানগর ছাত্রদলের চারটি শাখার আহ্বায়ক কমিটি দিয়েছে ছাত্রদল। বুধবার (১৪ জুলাই) রাতে সংগঠনের সহ-দফতর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

[৩] তিনি জানান, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তক্রমে চারটি আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

[৪] ছাত্রদল জানায়, সংগঠনের ঢাকা মহানগর পশ্চিমে মহসিন সিদ্দিকী রনি ও সদস্য সচিব আশরাফুল হোসেন মামুন, উত্তরে আহ্বায়ক জসিম শিকদার রানা ও সদস্য সচিব রুহুল আমিন রাসেল; দক্ষিণে আহ্বায়ক শাহ আলম ওরফে পাভেল শিকদার ও সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয় এবং মহানগর পূর্বের কমিটিতে শেখ খালিদ হাসান জ্যাকি ও সদস্য সচিব হিসেবে মোহাম্মদ আল আমিনকে মনোনীত করা হয়েছে।

[৫] আগামী ১৫ দিনের মধ্যে আহ্বায়ক কমিটির পূর্ণাঙ্গ রূপ দিতে সংশ্লিষ্ট শাখাগুলোর নতুন নেতৃত্বকে নির্দেশনা দিয়েছে ছাত্রদল।

[৬] এর আগে মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমের বিদ্যমান পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে ছাত্রদল। ১৬ জুন সংগঠনের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এক সাংগঠনিক কার্যনির্বাহী সভায় এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

[৭] বেগম খালেদা জিয়ার চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন-সংগ্রামে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের দিক-নির্দেশনা মতে কমিটি দেওয়া হয়েছে।

  • সর্বশেষ