শিরোনাম
◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ ◈ রুপির পতন ঠেকাতে যেভাবে নানা পদক্ষেপ নিয়েছে ভারত! ◈ কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ◈ চুয়েটে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ করলেন নতুন উপাচার্য ◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি ◈ রিকশা ভাড়া থেকে ভিক্ষা সবই হবে ডিজিটাল বাংলা কিউআর পেমেন্টে, মিলবে না ভাংতির ঝামেলা ◈ ১০০ টাকায় বিক্রি জিদানের সাবেক ক্লাব, ষষ্ঠ ডিভিশনে বোর্দো ◈ রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার, জানা গেল কারণ ◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ১২:৪৩ দুপুর
আপডেট : ১০ জুলাই, ২০২১, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দাউদকান্দিতে সার্কেল এএসপি'র উদ্যোগে অক্সিজেন ব্যাংক এর উদ্বোধন

এইচএম দিদার: [২] দেশে করোনার ডেল্টা ভেরিয়েন্ট এর সংক্রমণের কারণে আকস্মিক বেড়ে গেছে করোনার সংক্রমণ ও মৃত্যুহার। হাসপাতালগুলোতে দেখা দিয়েছে অক্সিজেন সংকট। এমন কঠিন দুর্যোগময় মুহুর্তে দাউদকান্দিসহ আশপাশের উপজেলায় করোনায় আক্রান্ত রোগীর বিনামূল্যে অক্সিজেন সেবা পৌঁছে দিতে এই উপজেলায় এই প্রথম আর্তমানবিক সংগঠন" নিরাপদ ফাউন্ডেশন "এর প্রতিষ্ঠাতা দাউদকান্দি সার্কেল এর জৈষ্ঠ্য সহকারি পুলিশ সুপার এএসপি মো.জুয়েল রানার সার্বিক সহযোগীতায় প্রাথমিকভাবে চার জন স্বেচ্ছাসেবির সমন্বয়ে এই অক্সিজেন ব্যাংক এর যাত্রা শুরু হয়েছে।

[৩] শনিবার( ১০ জুলাই) দুপুর ১২ টায় দাউদকান্দি সার্কেল এর গৌরীপুরস্থ কার্যালায়ে এ অক্সিজেন ব্যাংক এর উদ্বোধন করা হয়েছে।

[৪] এএসপি জুয়েল রানা জানান," প্রথম পর্যায়ে ২০ টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে আমরা অক্সিজেন ব্যাংক এর উদ্বোধন করেছি। একজন অভিজ্ঞ ডাক্তার এর সমন্বয়ে এতে চারজন সহযোগী রয়েছে। সেই সাথে চারটি হট লাইন নম্বর দেওয়া আছে। দিনরাত ২৪ ঘন্টা দাউদকান্দি উপজেলাসহ আশপাশের যেকোনো উপজেলায় আমরা বিনামূল্যে এই অক্সিজেন সেবা পৌঁছে দিবো।"
[৫] উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো.শহিদুল ইসলাম শোভন জানান," নিঃসন্দেহ সার্কেল এএসপি'র এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানাই। করোনার এই ক্রান্তিলগ্নে এই অক্সিজেন ব্যাংক এর মাধ্যমে করোনা রোগীকে অক্সিজেন সেবা একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।"

[৬] এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা মো.শহিদুল ইসলাম শোভন,দাউদকান্দি প্রেসক্লাব এর সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান,সাধারণ সম্পাদক সাংবাদিক মো.জাকির হোসেন হাজারী, সাংবাদিক ওমর ফারুক মিয়াজি,সাংবাদিক আলমগীর হোসেন,কবি আলী আশরাফ,এখলাস মুন্সী ও এস আর সুমন প্রমুখ।

 

  • সর্বশেষ