শিরোনাম
◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত  ◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান ◈ ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা ◈ মার্সেইকে গোল বন্যায় ভাসা‌লো পিএসজি ◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ০৮:১৩ সকাল
আপডেট : ১০ জুলাই, ২০২১, ০৮:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডের ধাক্কায় পিছিয়ে গেলো ভারত-শ্রীলঙ্কা সিরিজ

স্পোর্টস ডেস্ক : [২] পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৩ জুলাই থেকে শুরু হবার কথা ভারত-শ্রীলঙ্কার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ২১ জুলাই থেকে রয়েছে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

[৩] তবে শ্রীলঙ্কা ক্রিকেট দলের দুই সাপোর্ট স্টাফের কোভিড পজিটিভ হওয়ায় দলের সবাইকে রাখা হয়েছে আইসোলেশনে। এদিকে যুক্তরাজ্য সফর থেকে আসার পর জানা যায় ইংল্যান্ড দলের ৭ সদস্য করোনা আক্রান্ত। এরপর শ্রীলঙ্কা দলকে রাখা হয়েছিল কোয়ারেন্টিনে। এবার সেটি হলো আইসোলেশন।

[৪] তাতে করে পিছিয়ে গেল সিরিজ দুটি। ১৩ জুলাইয়ের পরিবর্তে ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ জুলাই থেকে। বাকি দুই ওয়ানডে ১৯ ও ২১ জুলাই। এদিকে টি-টোয়েন্টি সিরিজ পিছিয়ে শুরু হবে ২৪ জুলাই থেকে। শেষ দুই ম্যাচ ২৫ ও ২৭ জুলাই অনুষ্ঠিত হবে। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়