শিরোনাম
◈ বাংলাদেশি হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস অমিত শাহের ◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার ◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ পেট্রাপোলে ◈ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ সিলেটে তেলবাহী ট্যাংক লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ ◈ ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদন ◈ সমুদ্রের পাশে ২০০ হেক্টরের মেগা পার্ক, বদলে যাচ্ছে এথেন্সের পুরোনো বিমানবন্দর ◈ দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে ‘অবিশ্বাস’, নাকি সম্পর্কের ‘রিসেট’ চায় ঢাকা?

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ০৩:৪৫ দুপুর
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ০৩:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্পেনের জয়কে ভাগ্য বলতে রাজি নন কোচ লুইস এনরিকে

স্পোর্টস ডেস্ক : [২] সুইজারল্যান্ডের বিপক্ষে কঠিন পরীক্ষার সম্ভাবনা আগে থেকেই দেখছিল স্পেন। হয়েছেও সেটা। দশ জনের দল নিয়েও লড়ে সুইসরা খেলা নিয়ে গিয়েছিল টাইব্রেকারে। সেখানে স্পেনের জয়কে ভাগ্য বলতে রাজি নন কোচ লুইস এনরিকে। পেনাল্টি শ্যুট আউটের পেছনে তিনি দেখেন স্নায়ু চাপ জেতার মানসিকতা আর গোলরক্ষকের স্কিল।

[৩] শুক্রবার (২ জুলাই) সেন্ট পিটার্সবার্গে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট ১-১ সমতায় ম্যাচ শেষ করে স্পেন-সুইজারল্যান্ড। পরে টাইব্রেকার পরীক্ষায় ৩-১ গোলে জিতে শেষ চারে জায়গা পেয়েছে স্পেন।

[৪] স্পেনের হয়ে পেনাল্টি শ্যুট আউটের প্রথমটিই মিস করেন সার্জিও বুসকেটস। সুইজারল্যান্ডের হয়ে প্রথম শটে লক্ষ্যভেদ করতে ভুল করেননি মারিও গারভানোভিচ। স্পেনের হয়ে পরেরটায় জালে জড়ান ডানি ওলমো। সুইজারল্যান্ডের ফ্যাবিয়ান শার দুর্বল শটে মিস করে ফেলেন পরেরটি।

[৫] স্পেনের রদ্রির শট বা দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন সুইস গোলরক্ষক ইয়ান সোমার। কিন্তু পরের দুই পেনাল্টিও মিস করে সুইজারল্যান্ড। বাজে শটে গোল করতে ব্যর্থ হন ম্যানুয়েল আকাঞ্জি আর রুবেন ভারগাস। এরপর মিকেল ওয়ারজাবাল গোল করলে উৎসবে মাতে স্পেনিশরা।

[৫] ম্যাচ শেষে এনরিকে বলেন, কঠিন এই লড়াই জেতা মোটেও ভাগ্য পরীক্ষা ছিল না, ছিল দক্ষতার প্রমাণ, ‘মানুষ বলে পেনাল্টি নাকি লটারি, আসলে মোটেও তা নয়। এতে বরং আছে ফিটনেস, স্নায়ু চাপ জেতার ক্ষমতা আর গোলরক্ষকদের দক্ষতার প্রমাণ হয়। কোচদের অবশ্য ওই সময়টায় করার কিছুই থাকে না। আমরা সব রমমের প্রস্তুতি নিয়েছিলাম। খুব ধীরস্থিরভাবে পেনাল্টি নিয়েছি। গোলরক্ষক উনাই সিমোনের উপর ভরসা আছি। বাকিটা দেখার ছিল কি হয়।

[৭] এদিন শুরুতে আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল স্পেন। বিরতির পর ৬৮ মিনিটে জেরদান শাকিরি সমতায় ফিরিয়েছিলেন সুইসদের। কিন্তু ৭৭ মিনিটে রেমো ফ্রেউলার লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় তারা। বাকিটা সময় স্পেনের প্রবল সামলে সামলে টিকেছিল তারা।

[৮] সুইস ডিফেন্সে একের পর এক আক্রমণ করেও হতাশা বাড়া স্পেন শেষ পর্যন্ত এই বাধা পেরুতে পেরেই ভীষণ স্বস্তিতে। এনরিকে জানালেন তাদের চোখ এখনো শিরোপার দিকে, আমাদের সব মনোযোগ এখন ফাইনালে উঠা নিয়ে। প্রথম থেকে বলছি সাত-আটটা দল কাপ জেতার সামর্থ্য রাখে। এখন চারটা দল বাকি।আমরা আত্মবিশ্বাসী। - ডেইলি স্টার

  • সর্বশেষ
  • জনপ্রিয়