শিরোনাম
◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ০৫:০৭ সকাল
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ০৫:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে এলো মডার্না-সিনোফার্মের সাড়ে ২২ লাখ টিকা, শনিবার আসবে ২৩ লাখ টিকা

আখিরুজ্জামান সোহান: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য নিশ্চিত করেন। এসময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শুক্রবার (২ জুলাই) রাতে আমেরিকার কোভ্যাক্স থেকে পাওয়া মডার্নার টিকাবাহী এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ ফ্লাইটটি রাত ১১:২০ মিনিটে ১২ লাখ টিকা নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এর কিছু সময় পর চীনের বেইজিং থেকে বাণিজ্যিকভাবে ক্রয় করা সিনোফার্মের ২০ লাখ টিকার মধ্যে ১০ লাখ ডোজ টিকা এসে ঢাকায় পৌঁছেছে। শুক্রবার (২ জুলাই) দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে এ টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, শনিবার (৩ জুলাই) রাত সাড়ে ৮টায় মর্ডানার আরও ১৩ লাখ টিকা দেশে পৌঁছাবে। এদিন ভোর ৫টায় সিনোফার্মার আরো ১০ লাখ টিকা দেশে আসবে। অর্থাৎ দু’দিনে মর্ডানা ও সিনোফার্মার এ দুই ধরনের টিকা দেশে এলে আমরা মোট ৪৫ লাখ টাকা পেয়ে যাব।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বিভিন্ন উৎস থেকে ডিসেম্বরের মধ্যে ১০ কোটি টিকা দেশে আসবে। এমনকি আগস্ট মাসে সেরামের টিকা দেশে আসা শুরু করবে।

শাহজালাল বিমানবন্দরে আয়োজিত মডার্নার সাড়ে ১২ লাখ টিকা হস্তান্তর অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, মর্ডানার এই টিকা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য উপহার। বাংলাদেশ গত পাঁচ দশক ধরে আমেরিকার ঘনিষ্ঠ অংশীদার। বিশ্বকে সংক্রামক ব্যাধির হুমকি থেকে নিরাপদ রাখতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে।

এর আগে ঢাকার চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান জানিয়েছিলেন, চীন থেকে কেনা সিনোফার্মের ২০ লাখ টিকা শুক্রবার (২ জুলাই) রাত পৌনে ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বেইজিং এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টায় ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে আশা করা যায়।

এর আগে বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ ডোজ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা উপহার দেয় এবং দ্বিতীয় দফায় দেয় ছয় লাখ ডোজ টিকা। এবারের চালানটি বাণিজ্যিকভাবে কেনা সিনোফার্মের টিকা।

উল্লেখ্য, জুন মাসে হোয়াইট হাউস এক ঘোষণায় জানায়, এশিয়ার ১৬টি দেশকে তারা ৭০ লাখ টিকা কোভ্যাক্সের মাধ্যমে সরবরাহ করবে। এর আগে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, ‘আমরা চেষ্টা করেছি এবং এখন আমরা কোভ্যাক্সের আওতায় টিকা পাচ্ছি। একইসঙ্গে চীনের কাছ থেকেও টিকা পাওয়া গেছে।’

  • সর্বশেষ