শিরোনাম
◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো

প্রকাশিত : ০২ জুলাই, ২০২১, ০৬:০২ বিকাল
আপডেট : ০২ জুলাই, ২০২১, ০৬:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাসান আলি-রিজওয়ানসর্বোচ্চ ক্যাটাগরিতে রেখে পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ

স্পোর্টস ডেস্ক : [২] চলতি ২০২১-২২ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিভুক্ত খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১ জুলাই ২০২১ থেকে কার্যকর হওয়া এ চুক্তি বলবৎ থাকবে ৩০ জুন ২০২২ তারিখ পর্যন্ত।

[৩] পিসিবির এবারের চুক্তিতে জায়গা পেয়েছেন মোট ২০ জন ক্রিকেটার। গত বছরের চুক্তি থেকে বাদ পড়া ডানহাতি পেসার হাসান আলি এবার জায়গা পেয়েছে সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরি। পাশাপাশি ব্যাট হাতে দুর্দান্ত এক বছর পার করা উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানকেও রাখা হয়েছে ‘এ’ ক্যাটাগরিতে।

[৪] হাসান আলি ছাড়া এবারের চুক্তিতে নতুন করে জায়গা করে নেয়া বাকি ৭ জন হলেন ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, মোহাম্মদ নাওয়াজ, নৌমান আলি, ইমরান বাট, শাহনাওয়াজ দাহানি ও উসমান কাদির। সবশেষ তিনজনকে রাখা হয়েছে ইমার্জিং ক্যাটাগরিতে।

[৫] আগের বারের চুক্তি থেকে বাদ পড়েছেন আসাদ শফিক, হায়দার আলি, হারিস সোহেল, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, শান মাসুদ ও উসমান শিনওয়ারি।

[৬] কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া খেলোয়াড়দের বেতনও বাড়ছে আগের চেয়ে। সর্বোচ্চ এ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা আগের চেয়ে ২৫ শতাংশ বেশি পারিশ্রমিক পাবেন। তবে তাদের টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির ম্যাচ ফি বাড়ছে না।

[৭] বি ক্যাটাগরির ক্রিকেটারদের বার্ষিক বেতন বাড়ছে ২৫ শতাংশ। পাশাপাশি টেস্ট ম্যাচের ফি ১৫ শতাংশ, ওয়ানডে ম্যাচের ফি ২০ শতাংশ ও টি-টোয়েন্টি ম্যাচের ফি বাড়ছে ২৫ শতাংশ করে।

[৮] সি ক্যাটাগরির ক্রিকেটাররাও আগের চেয়ে ২৫ শতাংশ বেশি বেতন পাবেন। এর সঙ্গে টেস্ট ম্যাচের ফি ৩৪ শতাংশ, ওয়ানডে ম্যাচের ফি ৫০ শতাংশ এবং টি-টোয়েন্টি ম্যাচের ফি বাড়ছে ৬৭ শতাংশ করে।

[৯] আর সবশেষ ইমার্জিং ক্যাটাগরিতে থাকা তিন ক্রিকেটারের বেতন বাড়ছে ১৫ শতাংশ করে। এর সঙ্গে টেস্ট ম্যাচের ফি ৩৪ শতাংশ, ওয়ানডে ম্যাচের ফি ৫০ শতাংশ এবং টি-টোয়েন্টি ম্যাচের ফি বাড়ছে ৬৭ শতাংশ করে। - পিসিবি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়