শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০৬:৪৫ বিকাল
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৬:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]নোয়াখালীতে কঠোর লকডাউনে রাস্তা ফাঁকা, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা

অহিদ মুুকুল: [২] সাত দিনের কঠোর বিধিনিষেধ লকডাউন শুরু হয়েছে আজ বৃহস্পতিবার সকাল থেকে। সকাল থেকে নোয়াখালীর জেলা সদর মাইজদীতে অন্য দিনের তুলনায় রাস্তা বেশ ফাঁকা।নোয়াখালীর প্রধান সড়কে কোনো গণপরিবহন চলতে দেখা যায় নি ।

[৩] সোনাপুর থেকে মাইজদী পর্যন্ত রাস্তায় রিকশা,মালবাহী ট্রাক ও ব্যক্তিগত কিছু মোটরসাইকেল গাড়ি চলতে দেখা গেছেএবং বেলা ১২টার পর থেকে মাইজদী মোহাম্মদিয়া হোটেলের গলি ও ইসলামিয়া সড়কে কিছু দোকানপাট খোলা দেখা গেছে। সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িও টহল দিয়েছে।

[৪] দওেরহাট ও পৌরবাজার মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের রাস্তায় বের হওয়া কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে। রিকশার ও মোটর সাইকেল আরোহীদের বেশি জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে।

[৫] বাজার ছাড়া তবে শপিং মল ও মার্কেট বন্ধ রয়েছে। সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকায় রাস্তায় মানুষও অনেক কম।

[৬] দেশব্যাপী বিধিনিষেধের পাশাপাশি এবার স্থানীয় প্রশাসন বিভিন্ন এলাকায় বিশেষ বিধিনিষেধ জারি করছে। কিন্তু করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। এমন পরিস্থিতিতে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ লকডাউন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ