শিরোনাম
◈ প্রেমিকের মানসিক নির্যাতনে আত্মহত্যা করেন অথৈ, চার্জশিটে পুলিশের দাবি ◈ প্রী‌তি ম‌্যাচ খেল‌তে অক্টোবরে কলকাতায় আস‌ছে ব্রা‌জিল ◈ সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ◈ রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি ◈ ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৪০ ◈ ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগেও শেষ হচ্ছে না আন্দোলন, একাধিক নতুন দাবি ◈ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি থাকবেন স্পিকারের বাসভবনে, অফিস বঙ্গভবনে ◈ দেশে আরও ৬ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ৬৯১ ◈ আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ◈ পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত হবে দলের উচ্চপর্যায়ে: রিজভী

প্রকাশিত : ১৯ জুন, ২০২১, ০১:১৪ দুপুর
আপডেট : ১৯ জুন, ২০২১, ০৫:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাত জেলায় করোনায় ২৪ ঘণ্টায় আরও ৪৬ জনের মৃত্যু

অনন্যা আফরিন: [২] রাজশাহী, খুলনা,সাতক্ষীরা,দিনাজপুর  চট্টগ্রাম,কুষ্টিয়া ও যশোর গত ২৪ ঘন্টায় এসব মৃত্যুর খবর পাওয়া গেছে।রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় তিনজন ও বাকি সাতজন উপসর্গ নিয়ে মারা গেছেন বলে জানিয়েছে রামেক কর্তৃপক্ষ।শনিবার (১৯ জুন) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩] তিনি বলেন, ‘বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৮টা থেকে শুক্রবার (১৯ জুন) সকাল ৮টা পর্যন্ত রামেকের বিভিন্ন ওয়ার্ডে ১০ জন মারা গেছেন। মৃতদের মধ্যে রাজশাহীর পাঁচজন ও চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন ছিলেন। এরমধ্যে করোনায় রাজশাহীর তিনজন ও উপসর্গ নিয়ে রাজশাহীর দুজন এবং চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন মারা গিয়েছেন। মৃতদের স্বজনদের স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের নির্দেশনা দেয়া হয়েছে।'

[৪] করোণা ইউনিটে মৃত ১০ জনের মধ্যে আটজন পুরুষ ও দুজন নারী। এদের অধিকাংশের বয়স ৩৫-৬৫ বছরের মধ্যে বলে জানান তিনি।রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে তিনি বলেন, 'গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছে ৪৬ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন। এছাড়া রামেকে করোনা আক্রান্ত হয়ে ১৭১ জন ও উপসর্গ নিয়ে ১৯৪ জন ভর্তি রয়েছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় রামেকে ৩০৯টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৩৬৫ জন, যা আগের চেয়ে ১৬ জন বেশি।

[৫] গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯৮০টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫৭ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ৫৫ হাজার ৮৪৫ জন।এইদিন করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

[৬] চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০৮টি নমুনা পরীক্ষা করে ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। বাংলাদেশ অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩১৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ৪০ জন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২৫টি নমুনা পরীক্ষা করে ৫ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৭২টি নমুনা পরীক্ষা করে ৩১ জনের করোনাভাইরাস পাওয়া গেছে।

[৭] খুলনা করোনা হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। শনিবার (১৯ জুন) সকালে এ তথ্য জানান খুলনা করোনা হাসপাতালের ফোকাল পার্সন ও খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার।তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আটজন করোনা আক্রান্ত হয়ে এবং তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

[৮] সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনা সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় একদিনে সর্বোচ্চ ৯ জন মারা গেছে। করোনায় ৮ জন এবং একজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। যা একদিনের হিসেবে এটিই রেকর্ড মৃত্যু।শনিবার (১৯ জুন) সাতক্ষীরা জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার জয়ন্ত সরকার এ তথ্য নিশ্চিত করেন।

[৯] দিনাজপুরে করোনায় ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু।গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৩৮ টি শনাক্ত হয়েছে ৬৫ টি এর মধ্যে সদরেই শনাক্ত হয়েছে ৫৫ জন। শনাক্তের হার ৪৭ দশমিক ১০ শতাংশ।  জেলায় মোট মৃতের সংখ্যা দাড়ালো ১৫০ জনে এদিকে বর্তমানে জেলায় মোট করোনা পজেটিভ রোগী রয়েছে ৯৩৪ জন।

[১০] কুষ্টিয়া একদিনে করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে। জেলায় করোনা শনাক্ত হয়েছে ১১২জনের। জেলায় শনাক্তের হার ৩২ শতাংশ।

[১১] যশোরে করোনায় একদিনে আরও দুই জনের মৃত্যু ।সময়,ডিবিসি ও যমুনা টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়