শিরোনাম
◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য ◈ ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করেছে সরকার ◈ তাজুল ইসলামকে সরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ◈ কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ? যা জানাগেল ◈ ৪৫ হাজার কোটি টাকা বিদ্যুতে  বকেয়া, দেউলিয়া পরিস্থিতি বলছেন নতুন মন্ত্রী ◈ চাঙ্গা হচ্ছে কূটনৈতিক মিশনগুলো ◈ বিশ্বকাপে অ‌স্ট্রেলিয়ার ভরাডুবিতে নির্বাচকদের ওপর চটলেন গ্লেন ম্যাকগ্রা ও মার্ক ওয়াহ 

প্রকাশিত : ১৫ জুন, ২০২১, ০৫:০৮ সকাল
আপডেট : ১৫ জুন, ২০২১, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোপা আমেরিকা মিশনের শুরুতেই আর্জেন্টিনার হোঁচট, পয়েন্টে ভাগ বসালো চিলি

মারুফ হাসান: [২] সোমবার রাতে নিলতন সান্তোস স্টেডিয়ামে চিলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। প্রথমার্ধে ৩৩ মিনিটে মেসির ফ্রি কিক গোলে আলবিসেলেস্তেরা এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে এদুয়ার্দো ভার্গাসের গোলে সমতায় ফেরে চিলি।

[৩] গত ৪ জুন (শুক্রবার) বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে একই দলের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল আর্জেন্টিনা। সেদিনও আগে গোল করেছিলেন মেসি। পরে শোধ দিয়ে ম্যাচ ড্র করে চিলি। আজ ঘটল তারই পুনরাবৃত্তি।

[৪] মেসি ম্যাচের আগে বলেছিলেন, জীবনের সবচেয়ে বড় স্বপ্ন আর্জেন্টিনার হয়ে শিরোপা জেতা। দেখেছিলেন এবারের কোপায় নিজেদের চ্যাম্পিয়ন হওয়ার বড় সম্ভাবনাও। কিন্তু কোপা আমেরিকার প্রথম ম্যাচে লিওনেল মেসি নিশ্চয়ই টের পেয়েছেন, ওই পথে তার ওপর নির্ভরতা কতটা। সামনে তাদের জন্য অপেক্ষায় কেমন কঠিন পথ।

[৫] সান্তোসের অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে একক আধিপত্যই ছিল আর্জেন্টিনার। পুরো ৪৫ মিনিটে একটি শটও লক্ষ্য বরাবর রাখতে পারেনি চিলি। অন্যদিকে ফ্রি-কিক থেকে করা মেসির গোল বাদেও আরও দুইটি শট লক্ষ্যে রেখেছিল আর্জেন্টিনা। কিন্তু গোল হয়নি একটিতেও। খেলা শুরুর পর সপ্তম মিনিটেই প্রথম সুযোগ তৈরি করে আলবিসেলেস্তেরা। কিন্তু নিকোলাস তালিয়াফিকোর পাস থেকে বল পেয়ে সেটি লক্ষ্য বরাবর মারতে পারেননি মেসি। এর মিনিট চারেক পর দুর্দান্ত সুযোগ ছিল লাউতারো মার্টিনেজের সামনে। কিন্তু লো সেলসো বাড়ানো বলে শেষ ছোঁয়া দিতে পারেননি তিনি।

[৬] কিন্তু বিরতি থেকে ফিরে কিছুটা আক্রমণাত্মক হয়ে উঠে চিলি। ৫৬ মিনিটে বক্সের ভেতরে টাগ্লিয়াফিকোর সঙ্গে সংঘর্ষে পড়ে গিয়েছিলেন ভিদাল। আবেদন করেন পেনাল্টির। রেফারি প্রথমে সাড়া না দিলেও ভিএআর সিদ্ধান্ত বদলায়। পেনাল্টি পায় চিলি। ভিদালের নেওয়া শট অবশ্য ঠেকিয়ে দিয়েছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। কিন্তু ফিরতি বল ক্লিয়ার করতে ছিলেন না কোনো ডিফেন্ডার। সুযোগটা কাজে লাগান এডোয়ার্ড ভার্গাস। হেডে আর্জেন্টিনার জালে বল জড়ান তিনি। খেলায় সমতা ফিরে আসে।

[৭] এরপর ডি মারিয়া, আগুয়েরোদের মতো অভিজ্ঞদের নামালেও কাজ আর হয়নি। ছিল না গোছানো আক্রমণ কিংবা ভালো কোনো পরিণতি।

[৮] ম্যাচের শেষ দিকে একের পর এক আক্রমণে চিলির রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে তোলে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের একদম শেষ মিনিটে জোরালো আক্রমণে গোলের সম্ভাবনাও জাগিয়েছিল কিন্তু কাজ আর হয়নি। পরে অতিরিক্ত যোগ করা সাত মিনিটেও আর গোল করতে পারেনি আর্জেন্টিনা, ড্র থেকেই শেষ হয় ম্যাচ।

[৯] এই ড্রয়ের ফলে কোপার শুরুটা ভালো হলো না আর্জেন্টিনার। ‘বি’ গ্রুপে তাদের অন্য তিন প্রতিপক্ষ উরুগুয়ে, প্যারাগুয়ে ও বলিভিয়া। বাংলাদেশ সময় শনিবার (১৯ জুন) ভোর ছয়টায় উরুগুয়ের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবেন মেসিরা। সম্পাদনা: শিমুল রহমান

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়