শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০৭:৪৯ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২১, ০৭:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলার আসামি গ্রেফতার

গিয়াস উদ্দিন : [২] গ্রেফতারকৃত ব্যক্তির নাম মীর কাসেম(৫০) সে উপজেলার খরনা ইউনিয়নের মৃত আবু ছালেহের পুত্র। গতকাল সোমবার সকালে তাঁকে আদালতে প্রেরণ করা হয়।

[৩] জানা যায়, পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের মাহবুবুল বশর প্রকাশ বুলু নামের এক ব্যবসায়ীকে শুক্রবার(১২ই জুন) বিকেল ৫টার দিকে অস্ত্রের ভয় দেখিয়ে কমলমুন্সির হাট এলাকা থেকে অপহরণ করে নিয়ে যায়। ঐ দিন তাঁকে মারধর ও শারীরিক নির্যাতন করে। খবর পেয়ে পটিয়া থানা পুলিশ অপহরণের সাড়ে ৪ ঘন্টা পর তাঁকে উদ্ধার করে। উদ্ধার হওয়ার পর গত ১২ই জুন পটিয়া থানায় মাহবুবুল বশর প্রকাশ বুলু বাদী হয়ে মীর কাসেম কে প্রধান আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করেন।

[৪] এ বিষয়ে বাদী মাহবুবুল বশর বুলু জানান, ২০১৯ সালে আমার সাথে যৌথভাবে সরকারী খাল খননের কাজ করে মীর কাসেম। সে কাজের বিল উত্তোলন করে দু’জনের মধ্যে লভ্যাংশ সহ যাবতীয় ব্যবসায়িক লেনদেন শেষ হয়ে যায়। এরপরও সে আমার কাছে ৫ লাখ টাকা পাবে বলে দাবি করে। এ অযুহাতে মীর কাসেমসহ এক দল সন্ত্রাসী অস্ত্রের ভয় দেখিয়ে আমাকে অপহরণ করে নিয়ে যায়।

[৫] পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অপহরণ মামলার প্রধান আসামী মীর কাসেম নামের একজনকে গ্রেফতার করা হয়। গতকাল সোমবার তাঁকে আদালতে প্রেরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়