শিরোনাম
◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি ◈ জামায়াতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা ◈ বিদিশা এরশাদ গ্রেপ্তার: প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত, গুলশান থেকে আটক ◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন

প্রকাশিত : ১৩ জুন, ২০২১, ০৪:০১ সকাল
আপডেট : ১৩ জুন, ২০২১, ০৪:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. আসিফ নজরুল : পিনাকীর বইয়ে সমস্যা কোথায়?

ড. আসিফ নজরুল : পিনাকী ভট্টাচার্য একজন পরিশ্রমী, শক্তিশালী ও জনপ্রিয় লেখক। ইতিহাস, দর্শন ও রাজনীতির ওপর তার বইগুলোর রকমারির বেস্ট সেলার তালিকায় শীর্ষে ছিলো। তার সোনার বাংলার রূপালী কথা, ভারতীয় দর্শনের মজার পাঠ আমি নিজে পড়েছি, ভালো লেগেছে।

মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম একটি তথ্যবহুল, নতুন দৃষ্টিকোণের বই, যা জানা বস্তুনিষ্ঠ ইতিহাস চর্চার জন্য প্রয়োজনীয়। জনপ্রিয় এই লেখকের বই রকমারিসহ বিভিন্ন অনলাইন থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে সম্প্রতি। বোঝাই যাচ্ছে, অন্যায় চাপ দিয়ে এটি করানো হয়েছে। অন্যায় চাপ কোন জায়গা থেকে আসে, তাও বোঝা যায়। আমি এই অন্যায় আর অসভ্যতার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পিনাকীর বা অন্য কারও কোনো বইয়ে আইনবিরোধী কিছু থাকলে প্রয়োজনে বই ব্যান করা যেতে পারে। কিন্তু শক্তি আর ক্ষমতা দেখিয়ে তার বই বাজার থেকে উধাও করার চেষ্টা শুধু বাকস্বাধীনতা না, পাঠকের স্বাধীনতার ওপর ফ্যাসিস্ট হস্তক্ষেপ।

ফ্যাসিস্ট ভাই আর তার পদলেহীরা, পিনাকীর বইয়ের তথ্য আর যুক্তি মোকাবেলায় এতোই অক্ষম আপনারা? আইন আদালত দিয়েও না, স্রেফ হুমকি দিয়ে উধাও করতে হচ্ছে তার বই? রকমারি ডটকমÑ আপনাদেরও ধিক্কার। বিনা কারণে, বিনা প্রমাণে একজন লেখককে দোষী করে তার বই উধাও করার চাপ এভাবে মেনে নিলেন? এই পোস্ট পিনাকীর বই নিয়ে, তার ফেসবুক পোস্ট নিয়ে না। তার ফেসবুক পোস্ট ইচ্ছেমতো তুলে ধরে তার বইকে প্রতিরোধ করার পেছনে দু’একজন সরকারি অনুগ্রহপ্রাপ্ত লেখকও আছেন বলে জেনেছি। এই বীরপুরুষদের বলছি, নিজের পরিচয় দিয়ে তার বই ব্যান করার ব্যাখ্যা দেবেন আশা করি। ফেসবুক থেকে

  • সর্বশেষ