শিরোনাম
◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি ◈ জামায়াতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা ◈ বিদিশা এরশাদ গ্রেপ্তার: প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত, গুলশান থেকে আটক ◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৬, ০৩:০১ রাত
আপডেট : ২৬ আগস্ট, ২০২৬, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাসায়নিক সার বিতরণে নিয়োজিত খুচরা বিক্রেতাদের কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে কৃষি মন্ত্রণালয়। অনুমোদিত মূল ডিলারদের কাছ থেকে সার কিনে সরকার নির্ধারিত দামে কৃষকদের কাছে বিক্রি করতে হবে খুচরা বিক্রেতাদের।

মঙ্গলবার (২৫ আগস্ট) কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিশাখা থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম পরিপত্রে স্বাক্ষর করেছেন।

পরিপত্রে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সার বিতরণ ব্যবস্থাপনায় নিয়োজিত খুচরা বিক্রেতারা অনুমোদিত মূল ডিলারদের কাছ থেকে সার সংগ্রহ করবেন। এরপর সরকার নির্ধারিত মূল্যে তা কৃষকদের কাছে বিক্রি করতে হবে।

কৃষকদের কাছে সারের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বিতরণব্যবস্থায় যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে লক্ষ্যেই এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খুচরা পর্যায়ে সার বিক্রির কার্যক্রম চালু থাকবে।

 

  • সর্বশেষ