শিরোনাম
◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৬, ১২:২১ রাত
আপডেট : ২৬ আগস্ট, ২০২৬, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টানা ৩ ঘণ্টা বুধবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে শান্তিগঞ্জ পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শান্তিগঞ্জ সাব জোনাল অফিসের ১ ও ২ নম্বর ফিডারের সিস্টেম উন্নয়নের কাজের স্বার্থে টানা ৩ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

ফলে উল্লিখিত সময়ে শান্তিগঞ্জ বাজার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিষদ, শান্তিগঞ্জ থানা ও ফায়ার সার্ভিস স্টেশন, সুলতানপুর, ডুংরিয়া, শিবপুর, জয়কলস, নোয়াগাঁও, ডুংরিয়া আগার পয়েন্ট, উজানীগাঁওসহ ১ ও ২ নম্বর ফিডারের অন্তর্ভূক্ত অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, নির্ধারিত কাজ শেষে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। এ সময় সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

 

  • সর্বশেষ