শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৬, ০৮:৪৫ রাত
আপডেট : ২৬ আগস্ট, ২০২৬, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধোনি–সিএসকে সম্পর্কে টানাপোড়েন: শেয়ার ইস্যুতে অচলাবস্থা

মনিরুল ইসলাম : ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি-র সঙ্গে আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস (সিএসকে)-এর সম্পর্কের টানাপোড়েন নতুন করে আলোচনায় এসেছে। অবসরের পরও দলের সঙ্গে যুক্ত থাকার আগ্রহ প্রকাশ করলেও শেয়ার ইস্যুতে দুই পক্ষের মতবিরোধে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, সিএসকের অংশীদার হতে চেয়েছিলেন ধোনি। তিনি সরাসরি ফ্র্যাঞ্চাইজির শেয়ার কিনে নিতে আগ্রহ প্রকাশ করেন। প্রাথমিকভাবে তিনি ২৫ শতাংশ শেয়ার কেনার প্রস্তাব দিলেও সেটি নাকচ করে দেয় চেন্নাই কর্তৃপক্ষ। পরবর্তীতে দরকষাকষির একাধিক ধাপে ধোনি তাঁর প্রস্তাব কমিয়ে ২০ শতাংশ এবং পরে ১৮ শতাংশে নামিয়ে আনেন। তবে সিএসকে পক্ষ থেকে সর্বোচ্চ ৫.৫ শতাংশের বেশি শেয়ার বিক্রিতে অনীহা প্রকাশ করা হয়। ফলে দুই পক্ষের মধ্যে কোনো সমঝোতা হয়নি।

সিএসকের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ধোনি বিনামূল্যে শেয়ার চাননি; বরং তিনি নিজের অর্থে অংশীদারিত্ব নিতে চেয়েছিলেন। তবে ফ্র্যাঞ্চাইজিটির নিজস্ব ভবিষ্যৎ পরিকল্পনা থাকায় বড় অংশের শেয়ার ছাড়তে রাজি নয় কর্তৃপক্ষ। আলোচনাগুলো সম্পূর্ণ মৌখিক পর্যায়েই সীমাবদ্ধ ছিল, কোনো লিখিত প্রস্তাব এখনো দেওয়া হয়নি।

উল্লেখ্য, ২০০৮ সালে আইপিএল শুরুর পর থেকেই চেন্নাই সুপার কিংসের সঙ্গে আছেন ধোনি। তাঁর নেতৃত্বেই দলটি একাধিকবার শিরোপা জিতেছে এবং তিনি ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে বিবেচিত। সিএসকের হয়ে সর্বাধিক ম্যাচ খেলা ও সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ডও তাঁর দখলে রয়েছে।

বর্তমানে ধোনি দলটিতে ঘরোয়া ক্রিকেটার হিসেবে যুক্ত আছেন। ২০২৫ সালের আইপিএল নিলামে তাকে ৪ কোটি রুপিতে ধরে রাখে সিএসকে। তবে চোটের কারণে সাম্প্রতিক সময়ে তিনি নিয়মিত খেলতে পারেননি; গত আসরেও একটিও ম্যাচে মাঠে নামেননি।

ক্রিকেটজীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে ধোনির ইচ্ছা—অবসরের পরও প্রিয় ফ্র্যাঞ্চাইজির সঙ্গেই যুক্ত থাকা। কিন্তু শেয়ার নিয়ে মতপার্থক্য দূর না হলে সেই পরিকল্পনা বাস্তবায়ন অনিশ্চিতই থেকে যাচ্ছে। তথ্য সূত্র: আনন্দবাজার ডট কম

  • সর্বশেষ