শিরোনাম
◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া ◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা ◈ সৌদি আরবে মক্কার মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০৭:৪৭ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২১, ০৭:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এরশাদের মৃত্যুবার্ষিকীতে ভোট না নেওয়ার সিদ্ধান্তে জাতীয় পার্টির কৃতজ্ঞতা

শাহীন খন্দকার: [২] ১৪ জুলাই প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকীর দিনে তিন উপনির্বাচনে ভোট গ্রহণ করার সিদ্ধান্ত পরিবর্তন করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। বৃহস্পতিবার ধন্যবাদ পত্রে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ১৪ জুলাই দিনটি জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগি সংগঠন সহ দেশের লাখ লাখ এরশাদপ্রেমির কাছে অত্যান্ত বেদানাবিধুর ও আবেগঘন দিন। এই দিনে জাতীয় পার্টির এরশাদপ্রেমীরা সাফল্যময় জীবন নিয়ে আলোচনা, মিলাদ ও খাদ্য বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। তাই পল্লীবন্ধুর মৃত্যু বার্ষিকীর দিনে নির্বাচনে অংশ নেয়া জাতীয় পার্টির জন্য দূরুহ হয়ে পড়তো।

[৩] তিনি বলেন, নির্বাচন কমিশন ১৪ জুলাই এরশাদের মৃত্যু বার্ষিকীর দিনের পরিবর্তে তিন শূন্য আসনে ২৮ জুলাই ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়ে তার প্রতি সম্মান দেখিয়েছেন। এতে জাতীয় পার্টি সহ সর্বস্তরের এরশাদপ্রেমির পক্ষ থেকে নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জাতীয় পার্টি চেয়ারম্যান। ধন্যবাদ পত্রে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনারবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

[৪] উল্লেখ্য, গেলো ২ জুন নির্বাচন কমিশনের এক সভায় ১৪ জুলাই ঢাকা-১৪, কুমিল্লা-০৫ এবং সিলেট-০৩ শুণ্য আসনের উপ নির্বাচনে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে গেলো ৪ জুন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা এক বিবৃতিতে ১৪ জুলাই নির্বাচন না করতে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান।

[৫] একই দাবিতে গেলো ৮ জুন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এর নেতৃত্বে জাতীয় পার্টির শীর্ষ পর্যায়ের এক প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে স্মারকলিপি দেন। নির্বাচন কমিশনের এক সভায় ১৪ জুলাইয়ের পরিবর্তে ২৮ জুলাই তিন শূন্য আসনে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • সর্বশেষ