শিরোনাম
◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ০৭:১১ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২১, ০৭:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাংবাদিকদের বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে ‘রাজশাহী সংবাদিকঐক্য পরিষদ’ গঠিত

মঈন উদ্দীন: [২] রাজশাহীতে সাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিরসন এবং পেশাগত স্বার্থে সাংবাদিকদের বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে ‘রাজশাহী সংবাদিক ঐক্য পরিষদ’ গঠিত হয়েছে।

[৩] মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরীর একটি চাইনিজ রেস্টরেণ্টে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে ‘রাজশাহী সংবাদিক ঐক্য পরিষদ’ গঠিত হয়।

[৪] এতে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে), রাজশাহী প্রেসক্লাব, রাজশাহী সিটি প্রেসক্লাব, রাজশাহী রিপোর্টার্স ইউনিটি (আরআরইউ), জাতীয় সাংবাদিক সংস্থা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামসহ (বিএমএসএফ) ১০টি সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহী থেকে প্রকাশিত বিভিণ্ন পত্রিকার সম্পাদকগণ সভায় উপস্থিত ছিলেন। দৈনিক গণধ্বনি প্রতিদিন পত্রিকার সম্পাদক ইয়াকুব শিকাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়। কমিটি নিম্মরুপ :

[৫] দৈনিক উপচার পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আবু ইউসুফ সেলিম আহবায়ক, দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও রাজশাহী সিটি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আজিবার রহমান যুগ্ম আহবায়ক ও রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মুগনী নীরো যুগ্ম আহবায়ক এবং দৈনিক গণধ্বনি প্রতিদিন পত্রিকার সম্পাদক ইয়াকুব শিকাদার সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।

[৬] আহবায়ক কমিটির অন্য সদস্যগণ হলেন- রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সাধারণ সম্পাদক মুহা: আব্দুল আউয়াল, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহসভাপতি মাসুদ রানা রাব্বানী, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নূরে ইসলাম মিলন, রুরাল জার্নালিস্ট ফাউণ্ডেশনের রাজশাহী জেলা সভাপতি শাহিনুর রহমান সোনা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রাজশাহী জেলা সভাপতি আবু কাওসার মাখন, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি এমএ হাবিব জুয়েল, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, রুরাল জার্নালিস্ট ফাউণ্ডেশনের রাজশাহী জেলা সেক্রেটারি আল আমিন, স্বদেশ বিচিত্রার রাজশাহী ব্যুরো প্রধান সাগর নোমানী, দৈনিক গণমুক্তির রাজশাহী ব্যুরো প্রধান মাজহারুল ইসলাম চপল, রাজশাহী সিটি প্রেক্লাবের ক্রীড়া সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন হুমায়ুন।

  • সর্বশেষ