শিরোনাম
◈ ইরানে হামলায় গ্যাস সংকটে পড়বে বাংলাদেশ! ◈ রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই, বাহিরের মানুষ পারলে আমরা কেন পারবো না: প্রধানমন্ত্রী(ভিডিও) ◈ আমাদের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী ◈ ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৪০ ◈ ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা ◈ বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত ◈ ফায়ার সার্ভিসের ৮ পরামর্শ ভূমিকম্পের সময় সুরক্ষিত থাকতে  ◈ ঈদযাত্রা হবে স্বস্তির ও নিরাপদ, সব প্রস্তুতি সম্পন্ন: শেখ রবিউল আলম ◈ কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কবার্তা ◈ সরকারের জরুরি চিঠি সব মন্ত্রণালয়ে

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ০৫:৪৯ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২১, ০৫:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে ইয়াবাসহ ২ মাদক কারবারী আটক

হারুন-অর-রশীদ: [২] বুধবার (৯জুন) বিকালে ফরিদপুর শহরের গোলডাঙ্গী গ্রাম থেকে তাদের আটক করা হয়।

[৩] আটকৃতরা হলেন, জেলা শহরের গোলডাঙ্গী গ্রামের কুদ্দুস শেখের ছেলে রুবেল শেখ (২৫) ও একই গ্রামের হানিফ শেখের ছেলে আমিরুল শেখ (২০)। এসময় তাদের কাছে থেকে ৫৮০ পিচ ইয়াবাসহ মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৪ টি সীমকার্ড ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

[৪] র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারি যে, উক্ত মাদক ব্যবসায়ীরা ইয়াবাসহ শহরের গোলডাঙ্গী গ্রামে বিক্রয়ের জন্য অবস্থান করছে। এসময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আটককৃত ব্যাক্তিদের কাছে থাকা ৫৮০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৪ টি সীমকার্ডসহ ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

[৫] র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আব্দুর রহমান বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ফরিদপুরের কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়