শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ১২:৩৭ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২১, ০৪:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সেফুদা (ভিডিও) 

ডেস্ক রিপোর্ট: সোশ্যাল মিডিয়ায় নানা ধরণের অশ্লীল, অসঙ্গতিপূর্ণ ভিডিওবার্তা ছড়িয়ে বছর দুয়েক আগে বেশ আলোচনায় আসেন সিফাত উল্লাহ ওরফে সেফুদা নামে এক প্রবাসী বাংলাদেশি। নানা বিষয় নিয়ে ফেসবুক লাইভে এসে অল্প সময়ে 'তারকা' বনে যান সেফুদা। সেফুদা বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক ভিডিও বার্তায় তিনি দেশবাসীর কাছে তার রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন। ডেইলি বাংলাদেশ, ডিবিসি নিউজ

ভিডিওটিতে দেখা গেছে, সিফাত উল্লাহ ওরফে সেফুদার নাকে অক্সিজেন লাগানো রয়েছে। হাতে ক্যানোলার মাধ্যমে দেয়া হচ্ছে স্যালাইন। অসুস্থ সেফুদার চোখ দেখেই বোঝা যাচ্ছে, তিনি খুব অসুস্থ। তার শারীরিক অবস্থা ভালো নয়।

ভিয়েনা বাঙালি কমিউনিটির পরিচিত মুখ ও প্রবাসী সাংবাদিক ফিরোজ আহমেদ বলেছেন, সেফুদা সেখানকার একটি হাসপাতালে গত ১ সপ্তাহ ধরে ভর্তি আছেন। তবে তিনি করোনায় আক্রান্ত কি-না সে খবর পাওয়া যায়নি।

সিফাত উল্লাহ ওরফে সেফুদার গ্রামের বাড়ি চাঁদপুরে। ১৯৯০ সাল থেকে তিনি অস্ট্রিয়ার রাজধানীর ভিয়েনায় বসবাস করছেন। তার পুরো নাম সেফাতউল্লাহ মজুমদার। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছেন।

  • সর্বশেষ