শিরোনাম
◈ ইরানের পদক্ষেপে উদ্বেগ, হরমুজে নিরাপদ চলাচলে ২২ দেশের অঙ্গীকার ◈ জামালপুরে ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, চার শিশুর মৃত্যু ◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান

প্রকাশিত : ০৮ জুন, ২০২১, ০১:১৮ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২১, ০১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জ পাসপোর্ট অফিস থেকে ৭ দালাল আটক

সোহাগ হাসান:[২] পাসপোর্ট ডেলিভারি স্লিপ, স্বাক্ষরবিহীন চেয়ারম্যান সনদ, প্রথম শ্রেণীর অফিসারদের সত্যায়িত সিল ও ২টি কম্পিউটারসহ সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে দালাল চক্রের ৭ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ।

[৩] সোমবার বিকেলে সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে দালাল চক্রের ৭ সদস্য আটক করা হয়।

[৪] আটককৃতরা হলেন সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া (জগাইমোড়) এলাকার ইজ্জত আলীর ছেলে মোক্তার হোসেন সুমন (৩২), আসলাম উদ্দীন সরকারের ছেলে শাকিল সরকার (৩৬), তারা মিয়ার ছেলে মোঃ সোহেল (২৯), আঃ রশিদের ছেলে সুমন (৩৮), দিয়ার ধানগড়া এলাকার খলিলুর রহমানের ছেলে আব্দুল কাইয়ুম (৩৩), মোঃ কাউসার (২৪), সিরাজী রোডের আব্দুল হাইয়ের ছেলে বাবুল শেখ (৪০)।

[৫] মঙ্গলবার বেলা ১১টায় সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম।

[৬] পুলিশ সুপার জানান, আটককৃতরা প্রাথমিকভাবে স্বীকার করেন তারা দীর্ঘদিন ধরে পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, চাকরির ভেরিফিকেশন দালালী ও প্রতারণার মাধ্যমে করে আসছে।

[৭] তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহ্নত ইলেকট্রনিক ডিভাইস, নকল সীল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক নাম ঠিকানা বিহীন চারিত্রিক/নাগরিক সনদ, পাসপোর্ট ডেলিভারি স্লিপ, স্বাক্ষরবিহীন চেয়ারম্যান সনদ, প্রথম শ্রেণীর অফিসারদের সত্যায়িত সিল ও ২টি কম্পিউটারসহ সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ কাজে জড়িত ৭ জনকে আটক করা হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়