শিরোনাম
◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ ◈ জেন-জি আন্দোলনে জয়ী হলেও নির্বাচনে দাপট দেখাচ্ছে পুরোনো শক্তি

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ০৩:৪৫ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২১, ০৩:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে আ'লীগের কমিটি গঠনে 'অনিয়মের' বিরুদ্ধে প্রতিবাদ সভা

সাদ্দাম হো‌সেন : [২] রাণীশংকৈল উপজেলা আ'লীগের সদ্য ঘোষিত কমিটিকে " পকেট কমিটি" আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

[৩] গত বৃহস্পতিবার পৌর শহরের চৌরাস্তা মোড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে 'পদবঞ্চিতরা'। সভার আগে তারা সমর্থক আ'লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মিদের নিয়ে পুলিশের বাধা উপেক্ষা করে শহরের রাস্তায় ব্যানার, ফেস্টুন নিয়ে, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।

[৪] এ সময় তারা "অবৈধ পকেট কমিটি মানিনা, মানব না" পকেট কমিটি বাতিল করতে হবে, নতুন কমিটি করতে হবে" ইত্যাদি স্লোগান দেয়।

[৫] বক্তারা তাদের বক্তব্যে উপজেলা আ'লীগ সভাপতি সইদুল হকের বিরুদ্ধে ক্ষমতার খাটিয়ে অনিয়ম করে পুরনো ও ত্যাগী আ'লীগ নেতাদের কমিটিতে না রাখার অভিযোগ তুলে ধরেন। একই সাথে তারা আগামি ৭২ ঘন্টার মধ্যে উক্ত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করার আলটিমেটাম দেন।

[৬] এ ব্যাপারে আ'লীগ সভাপতি সইদুল হকের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, মূলত বিগত ইউনিয়ন ও পৌর নির্বাচনে যারা নৌকার বিরুদ্ধে নির্বাচন করে বহিষ্কৃত হয়েছেন তারাই এ অযৌক্তিক দাবি করছেন। তাদের ব্যাপারে জেলা কমিটির নেতৃবৃন্দও অবহিত আছেন। জেলা কমিটির চূড়ান্ত অনুমোদনেই এ কমিটি গঠিত হয়েছে।" সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়