শিরোনাম
◈ তরুণ ভোটারদের আকৃষ্ট করতে নানা প্রতিশ্রুতি ◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ০৩:৫৩ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২১, ০৩:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে মরা ৩ শিশুর পরিবার পেল অর্থ সহায়তা

হামিদুল ইসলাম: [২] কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বলদিয়া ইউনিয়নে পানিতে ডুবে মারা যাওয়া ৩ শিশুর পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

[৩] উল্লেখ্য গত রোববার দুপুরে বাড়ি সংলগ্ন নালায় গোসল করতে গিয়ে শেফালী আক্তার (৫), জেসমিন খাতুন (৪), ও সাদিয়া জাহান (৫) পানিতে ডুবে মারা যায়। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই তিন শিশুর পরিবারের সদস্যদের সান্তনা প্রদান করেন এবং অভিভাবকদের প্রত্যেককে ১৫ হাজার করে টাকা প্রদান করেন।

[৪] এ সময় কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরি, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা ও প্রেস ক্লাব সভাপতি আনোয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়