শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০৮:০৯ রাত
আপডেট : ০১ জুন, ২০২১, ০৮:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে কাজ তদারকি করতে গিয়ে ভবন মালিকের মৃত্যু

অহিদ মুুকুল: [২] নোয়াখালীর সদর উপজেলায় নির্মাণাধীন ভবনের কাজ তদারকি করতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে এক ভবন মালিকের মৃত্যু হয়েছে। মৃত জাকির হোসেন নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আজিজুল হকের ছেলে।

[৩] মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জাকির হোসেনের বাড়িতে নির্মাণাধীন একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।

[৪] নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহিদুর রহমান শামীম এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে তার নিজের নির্মাণাধীন বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় শ্রমিকরা পানি দেয়। ওই সময় তিনি কাজের তদারকি করছিলেন।

[৫] একই সময়ে ভবনে বিদ্যুৎ ছিল না। এ সময় তিনি ভবনের দ্বিতীয় তলায় লিকেজ একটি বৈদ্যুতিক তার সরাতে গেলে বিদ্যুৎ চলে আসে। একপর্যায়ে লিকেজ ওই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। তিনি ৫ সন্তানের জনক ছিলেন। সন্ধ্যার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

[৬] সুধারাম থানার উপ- পরিদর্শক (এসআই) ইমদাদুল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ