শিরোনাম
◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে ◈ নতুন পেনশন নীতিমালা: পুনর্বিবাহ না করলে আজীবন পারিবারিক পেনশন, ৫০ বছরের বেশি বিধবাদের ছাড় ◈ এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার ◈ সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতের জন্য এনবিআরের নতুন আদেশ  ◈ সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৮১ কোটি ডলার ◈ বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ-ভারত বিটুবি টাস্কফোর্সের তাগিদ ◈ মুহম্মদ জাফর ইকবাল ও সা‌বেক ভি‌সি  মাকসুদ কামালসহ ৫ জ‌নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এশিয়ান গেমস ম‌হিলা ক্রিকে‌টে স্বর্ণ-রৌপ্যের সুযোগ শেষ, এবার ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ পা‌কিস্তান

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০৬:১৯ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২১, ০৬:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুবি ক্যাস্পাসে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

কুমিল্লা প্রতিনিধি : [২] স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে কুমিল্লায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

[৩] রোববার সকালে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনে এসে তালা দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে ক্যাম্পাস খোলার পক্ষে গণস্বাক্ষর গ্রহণ করে তারা

[৪] আন্দোলনে অংশ নিয়ে আইসিটি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আফসার বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া দেশের সবকিছুই স্বাভাবিক চলছে, সেখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাখার কোন যৌক্তিকতা নেই। অনতিবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে।

[৫] আন্দোলনরত শিক্ষার্থীরা এসময়, ‘আমাদের দাবি মানতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান খোলা চাই’, ‘হাট বাজারে মানুষের ঢল, বন্ধ কেনো পরীক্ষার হল’,‘অনলাইনে পরীক্ষা মানি না, মানবো না’,‘শিক্ষা নিয়ে তামাশা মানিনা, মানবো না’, এসব স্লোগান দিতে থাকেন।

[৬] এসময় শিক্ষার্থীরা ‘আর একদিনও দেরী নয়, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা চাই’, ‘হাট বাজারে মানুষের ঢল, বন্ধ কেনো পরীক্ষার হল’,‘অনলাইন শিক্ষা মানি না, অনিশ্চিত ভবিষ্যৎ মানি না’,‘অনিশ্চিত জীবন থেকে মুক্তি দিন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন’ ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করতে থাকেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ