শিরোনাম
◈ ফিফা আবারো বিতর্কে! প্রতিশ্রুতি সত্ত্বেও টাকা না পেয়ে সরব আমেরিকার ১১টি শহর ◈ শেখ হা‌সিনা ইস‌্যু‌তে আবার ভারত-বাংলাদেশ সম্পর্কে নয়া মোড়? ◈ একলাফে ভরিতে প্রায় ১০ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম ◈ উজানের ঢলে উত্তাল তিস্তা: উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কা, চরাঞ্চলে আতঙ্ক ◈ আড়িয়াল বিলের ৫ প্রজাতির দেশীয় মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক : বাকৃবির গবেষণা ◈ ১০১ মি‌লিয়ন ডলা‌রে আর্সেনা‌লে যোগ দি‌চ্ছেন ব্রা‌জি‌লিয়ান ফুটবলার ব্রুনো গুইমারেস ◈ শেয়ারবাজারে ইতিবাচক ধারা, তবু এক মাসে উধাও ২৩ হাজার বিও হিসাব ◈ পবিপ্রবিতে শেখ হাসিনার পক্ষে তৎপরতার অভিযোগে তদন্তের মুখে শিক্ষকরা ◈ গ্যাস সংকটে পোশাক শিল্পে উৎপাদন ধস, আন্তর্জাতিক বাজার হারানোর শঙ্কা ◈ সেনেগাল জাতীয় দলের ফুটবলার বাংলাদেশ লিগে খেল‌তে আসছেন

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০৩:৪৫ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২১, ০৩:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিপিএলের সূচি পরিবর্তন করতে ওয়েস্ট ইন্ডিজকে ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ

স্পোর্টস ডেস্ক: [২] আইপিএলের দ্বিতীয় পর্ব আগামী সেপ্টেম্বরে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। তবে এই সময়টায় আন্তর্জাতিক ক্রিকেটারদের পাওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছে। এই কারণে সিপিএলের সূচি যেন পরিবর্তন করা হয় সেজন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে অনুরোধও জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

[৩] দীর্ঘদিন আলোচনার পর অবশেষে আইপিএল আয়োজনের জন্য ‘উইন্ডো’ খুঁজে পেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে আরব আমিরাতে আয়োজন করা হবে আইপিএলের বাকি অংশ। তবে আইপিএলের জন্য নিজেদের ক্রিকেটারদেরকে ছাড়বে না বলে জানিয়েছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

[৪] এদিকে আইপিএলের আগে সিপিএল আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। সূচি অনুযায়ী ২৮ আগস্টে শুরু হবে এই টুর্নামেন্ট। সিপিএলের পর্দা নামবে ১৯ সেপ্টেম্বর। অন্যদিকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আইপিএল আয়োজন করতে চাচ্ছে বিসিসিআই। আর আইপিএলের শুরু থেকেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের চাচ্ছে বিসিসিআই।

[৫] এই কারণে সিপিএলের সূচি ৭-১০ দিন এগিয়ে আনার অনুরোধও করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সিপিএলের সূচি পরিবর্তনের ইস্যু নিয়ে কথা বলেছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান রিকি স্কিরিট। তিনি বলেন, তাদের অনুরোধের বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। তবে এখানে অনেকগুলো বিষয় জড়িত রয়েছে।

[৬] শুধু ক্যারিবীয় ক্রিকেটাররাই নন আইপিএলে ধারাভাষ্যকার হিসেবে যাবে সাবেক ক্রিকেটাররাও। এক্ষেত্রে তাদের কোয়ারেন্টিন কেমন হবে সেটি নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা চলছে বলে জানান ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী জনি গ্রেভ।

[৭] ঠিক কবে থেকে তাদের টুর্নামেন্টটি আরম্ভ হবে সেটি নিয়ে আমরা বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। সেক্ষেত্রে আরব আমিরাতে পা রাখার পর আমাদের সিপিএলের বায়ো-বাবলে থাকা ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এবং ধারাভাষ্যকারদের প্রটোকল কেমন হবে সেটিও একটি ইস্যু। - হিন্দুস্তানটাইমস/ ক্রিকটাইম

  • সর্বশেষ
  • জনপ্রিয়