শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২৯ মে, ২০২১, ০১:৫৭ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২১, ০১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লার বদরপুর এলাকায় জুড়ে ময়লা আবর্জনার স্তুপ, দূর্গন্ধে অতিষ্ঠ জনসাধারণ

রুবেল মজুমদার: [২] কুমিল্লায় জেলার আদর্শ সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বদরপুর গ্রামটি যেনো ময়লা আবর্জানার স্তুপ দূর্গন্ধের পাহারে পরিণত হয়েছে। যার ফলে দূর্গন্ধে অতিষ্ঠ হয়ে পরেছে পথচারী, শিশু, নারীসহ স্থানীয় বাসিন্দারা। অসচেতন বাসিন্দা যত্রতত্র ময়লা ফেলার অপচর্চা, ডাস্টবিনের অভাব, ড্রেন পরিষ্কার ও ময়লা অপসারণে জনপ্রতিনিধিদের উদাসীনতা প্রভৃতি কারণে অপরিচ্ছন্ন হয়ে পড়েছে কুমিল্লায় জেলা আদর্শ সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বদরপুর গ্রামটি। ডাস্টবিন না থাকায় বেশির ভাগ মানুষ রাস্তার আশেপাশে ময়লা স্তুপ করে রাখায় ময়লার দুর্গন্ধে প্রায় ছয় হাজার বাসিন্দা পথ হাঁটা কষ্টকর হয়ে পড়েছে।

[৩] সরেজমিনে গিয়ে দেখা য়ায়, দূর্গাপুর ইউনিয়নের বদরপুর গ্রামের প্রতিটি রাস্তা অলিগলি যত্রতত্র ময়লা-আবর্জনা জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। অসচেতন দোকানদার ও পরিষ্কার করে ময়লা ড্রেনে ফেলেন। অনেক বাসাবাড়ির লোকজনও উচ্ছিষ্ট, ময়লা-আবর্জনা রাস্তায় ও ড্রেনে ফেলেন। এ জন্য ড্রেনগুলোর পানিপ্রবাহ বন্ধ হয়েছে গেলে । সামান্য বৃষ্টি হলেও পুরো এলাকায় এখন জলাবদ্ধতা সৃষ্টি হয়। আবর্জনা অপসারণ ও ড্রেন পরিষ্কারে ইউনিযনের কর্তৃপক্ষের ধীরগতি ও উদাসীনতায়ও গ্রামটি অপরিচ্ছন্ন থাকে।

[৪] বদরপুর গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল মতিন জানান, পুরো গ্রাম এখন ময়লা-আবর্জনা স্তুপে পরিনিতি হয়ে গেছে, শিশুরা রাস্তা নামতে পারচ্ছে না দুগন্ধে। একটু বৃষ্টিতে পুরো এলাকায় পানি জমে যায়।এতে করে মানুষ বের হাওয়ার কষ্টকর হয়ে ওঠে। আমরা একাধিকভার মানববন্ধন করেও এর সমাধান পায়নি

[৫] একই এলাকায় আবুল হোসেন বলেন ,আমাদের এলাকায়টি ময়লা -আবর্জনা গ্রামের বলে প্রতিবেশী এলাকায় মানুষ হাসাহাসি করে। গত বছর আমরা এক বিষয় জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করে ও কোনো সমাধান পায়নি। এলাকায় প্রতিটি অলি-গলিতে রাস্তা বর্জ্য র্স্তুত, সামান্য বৃষ্টি হলে মানুষ বের হতে পারে না। সরকার ও স্থানীয় প্রশাসনের কাছে আকুল আবেদন আমরা ময়লা-আবর্জনা থেকে বাঁচতে চায়।

[৬] এই বিষয় জানতে চাইলে দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি আমাদের অবগত রয়েছে, বদরপুর পাশের এলাকাগুলো আবাসিকভাবে গড়ে ওঠে উঠা ড্রেন গুলো বন্ধ হয়ে গেছে। এতে করে ড্রেনের উপর মায়লার স্তপ সৃষ্টি হয়েছে। গ্রামবাসী নতুন ড্রেন খননের জন্য জাগয়া না দিলে আমরা কিভাবে ড্রেন করবো। তারপর ওহ আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ