শিরোনাম
◈ ২ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকে যুক্তরাষ্ট্র–ইরান, সমঝোতা না অনিশ্চয়তা? ◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল

প্রকাশিত : ২৮ মে, ২০২১, ০৪:০২ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২১, ০৪:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 [১] বগুড়ায় ভূয়া পুলিশ আটক

জিএম মিজান : [২] শিবগঞ্জে কৃষকের কাছে চাঁদাবাজি করতে গিয়ে ভুয়া ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) মোঃ শরিফুল ইসলাম (৩৮) নামে এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

[৩] জানা যায়, গত ২৪ মে দুপুরে কৃষক নূর ইসলাম ক্ষেত থেকে কাজ করে নিজের বাড়ীতে এসে বিশ্রাম করছিলেন। এসময় শরিফুল কৃষকের বাড়ীতে এসে নিজেকে পুলিশ পরিচয় দেন। এক পর্যায়ে শরিফুল নিজেকে সিআইডি পুলিশ পরিচয় দিয়ে কোমড় থেকে ভুয়া পরিচয়পত্র বের করে দেখান। এরপর নূরুল তার বাড়ীতে অবৈধ ব্যবসা করছে দাবি করে নুর ও তার স্ত্রীকে গ্রেফতার করতে চায়। এক সময় তাদের ছেড়ে দেওয়ার জন্য শরিফুল ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

[৪] তখন নূরুল শরিফুলকে নগদ ১৫ হাজার টাকা ও পরে সন্ধ্যায় আরও ৩ হাজার টাকা দেয়। সন্ধ্যায় টাকা নেওয়ার সময় নূরুলের কাছে আরও ৫০ হাজার টাকা দাবি করে শরিফুল। একপর্যায়ে কৃষক নূরুল তার প্রতিবেশী মনোয়ারের মাধ্যমে জানতে পেরে শরিফুল কোনো পুলিশ নয়। তাকে জিম্মি করে টাকা আদায় করেছে। এরপর তিনি বৃহস্পতিবার দুপুরে থানায় একটি অভিযোগ করে। অভিযোগ তদন্ত করে প্রতারণার সত্যতা পাওয়ায় শরিফুলকে গ্রেফতার করেছে পুলিশ।

[৫] শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম এ প্রতিবেদক-কে বলেন, গ্রেফতারকৃত শরিফুলকে প্রধমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বিকার করেছে এবং প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়