শিরোনাম
◈ বাংলাদেশে নিজেদের গোপন নেটওয়ার্ক গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘের সতর্কর্তা ◈ বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, গ্যাস সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা ◈ র‍্যাবের টিএফআই সেলে পৈশাচিক নির্যাতন: ট্রাইব্যুনালে চিকিৎসকের চাঞ্চল্যকর জবানবন্দি ◈ সবার মতামত নিয়েই সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: চিফ হুইপ ◈ লালদিয়া কনটেইনার টার্মিনাল হবে আধুনিক ও পরিবেশবান্ধব: নৌপরিবহন মন্ত্রী ◈ সিসিটিভিতে মারধরের দৃশ্য, ছাত্রদল নেতার ঘটনায় ইউএনও বদলি ◈ ৭ জেলায় সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ◈ ২৬ আগস্ট সরকারি ছুটি থাকছে ◈ স্থানীয় নির্বাচনে দল সমর্থিত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ কাজের নির্দেশ তারেক রহমানের ◈ হবিগঞ্জে ভয়াবহ গ্যাস সংকট : বন্ধ ১৭১ কারখানা, বেকার দেড় লাখ শ্রমিক

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৬, ০৮:৪৮ রাত
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খোসাসহ আম দিয়ে টক-ঝাল আচার বানানোর সহজ রেসিপি

কাঁচা আম পাওয়া যাবে আর আচার তৈরি করে রাখবেন না, তাই কি হয়! এই আচার দিয়েই তো অল্প অল্প করে সারাবছর খাওয়া হবে। কাঁচা আম দিয়ে তৈরি করা যায় নানা পদের আচার। সবগুলোই খেতে অত্যন্ত সুস্বাদু আর মুখরোচক। তার মধ্যে অন্যতম হলো খোসাসহ আমের আচার। এটি একবার তৈরি করে রাখলে বছর ধরে খেতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক, কাঁচা আমের খোসাসহ টক-ঝাল আচার তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

  • কাঁচা আম- ১ কেজি
  • মরিচের গুঁড়া- ২ চা চামচ
  • হলুদ গুঁড়া- ১ চা চামচ
  • সরিষার তেল- ১ কাপ
  • আদা বাটা- ১ টেবিল চামচ
  • রসুন বাটা- ১ চা চামচ
  • ধনিয়া গুঁড়া- ১ চা চামচ
  • পাঁচফোড়ন- ১ টেবিল চামচ
  • আস্ত জিরা- ১ চা চামচ
  • শুকনা মরিচ- কয়েকটি
  • তেজপাতা- ২টি
  • চিনি- স্বাদমতো
  • ভিনেগার- ১/৪ কাপ
  • লবণ- পরিমাণমতো
  • যেভাবে তৈরি করবেন

কাঁচা আম ধুয়ে টুকরা করে কেটে নিন। এরপর তাতে লবণ, ১ চা চামচ মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া মেখে নিন। এবার আমের টুকরাগুলো ছড়িয়ে বাতাসে শুকাতে দিন। ঘণ্টাখানেক পর চুলায় একটি পাত্রে সরিষার তেল গরম হতে দিন। আস্ত জিরা, কাটা শুকনা মরিচ, তেজপাতা দিয়ে হালকা ভেজে নিন। এরপর তাতে আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিন। গুঁড়া করে রাখা পাঁচফোড়ন, ধনিয়া গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে নাড়ুন। এবার তাতে আম দিয়ে দিন। আম কিছুটা সেদ্ধ হয়ে এলে তাতে চিনি ও লবণ দিন। আচারের তেল উপরে উঠে এলে নামিয়ে নিন। এবার ঠান্ডা করে এয়ারটাইট বয়ামে সংরক্ষণ করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়