শিরোনাম
◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি ◈ মানসিক সমস্যায় আক্রান্তদের অবহেলা নয়, সম্মান ও সহমর্মিতা দেখাতে হবে: রাষ্ট্রপতি ◈ মানব পাচার নির্মূলে ন্যূনতম মানদণ্ড পূরণ করতে পারেনি বাংলাদেশ : মার্কিন প্রতিবেদন ◈ মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সাইকেল চালিয়ে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী ◈ রেলের টিকিট কালোবাজারি ও পাথর নিক্ষেপ বন্ধে প্রধানমন্ত্রীর কাছে এক মাসের দায়িত্ব চাইলেন মাহবুব কবীর মিলন ◈ ম‌্যা‌ডিসন ১০ বছর পর মা‌ঠে ফিরে লজ্জার রেকর্ড কর‌লেন ◈ চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট, সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না? ◈ অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এবারই প্রথম, একাদশের সবার বয়স ৩০ বছ‌রের উপ‌রে ◈ অ‌স্ট্রেলিয়ার সাম‌নে দিশাহারা বাংলা‌দেশ, নারী দল হার‌লো ৭ উইকেটে

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ০৬:১৮ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২১, ০৬:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবকাঠামো পরিকল্পনায় ১.৭ ট্রিলিয়ন ডলার হ্রাসের প্রস্তাব বাইডেন প্রশাসনের

রাশিদ রিয়াজ : বাইডেন প্রশাসন অবকাঠামো প্রকল্পের খরচ নির্ধারণ করেছিল ২.২৫ ট্রিলিয়ন ডলার। কিন্তু এখন তা থেকে ১.৭ ট্রিলিয়ন ডলার হ্রাস করার প্রস্তাব রিপাবলিকানদের কাছে দিতে যাচ্ছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি সাংবাদিকদের বলেন অবকাঠামো উন্নয়ন প্রকল্প ব্যয় হ্রাসের ব্যাপারে ডেমোক্রেটরা রিপাবলিকানদের সঙ্গে সমঝোতা যেতে চাইছেন। বাইডেন প্রশাসন মনে করছে অবকাঠামো উন্নয়ন প্রকল্প ব্যয় অন্তত ৩ গুণ বেশি নির্ধারিত রয়েছে। সাকি বলেন সড়ক, সেতুসহ বড়ধরনের কিছু প্রকল্প ব্যয় হ্রাস করতে চাইছে বাইডেন প্রশাসন। বিশেষ করে গবেষণা ও উন্নয়ন, সরবরাহ চেইন, উৎপাদন ও ছোট ব্যবসায়ের জন্য কিছু ব্যয় স্থানান্তর করা হবে অন্যান্য খাতে। বাইডেন প্রস্তাব করেছেন বড় বড় কর্পোরেশনের কর বৃদ্ধির এবং তিনি চাচ্ছেন করপোরেট ইনকাম ট্যাক্স ২১ থেকে ২৮ শতাংশে বৃদ্ধি করতে। তবে বাইডেন তাদের কর বৃদ্ধি করতে চান না যারা ব্যক্তিগতভাবে বছরে ৪ লাখ ডলারের কম আয় করেন। সাকি সাংবাদিকদের বলেন বাইডেন প্রশাসন যদি ৫শ বিলিয়ন ডলার খরচ সাশ্রয় করতে পারে তার মানে হচ্ছে এ পরিমান অর্থ তাকে নতুন করে আহরণ করতে হবে না। ফোর্বস

অবকাঠামো ব্যয় হ্রাস বা কর বৃদ্ধি নিয়ে এমনিতে বাইডেন প্রশাসনের সঙ্গে রিপাবলিকানদের অনেক বেশি মতপার্থক্য রয়েছে। প্রেসিডেন্ট বাইডেন কর্মসংস্থান বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, উৎপাদনশীল খাত ও দূষণমুক্ত সবুজ জালানির জন্যে ২.২৫ ট্রিলিয়ন ডলারের প্রকল্প হাতে নেন। কিন্তু এসব খাতে রিপাবলিকান সিনেটররা মাত্র ৫৬৮ বিলিয়ন ডলার খরচের প্রস্তাব দেয় যা বাইডেন প্রশাসনের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে বিরাট পার্থক্য সৃষ্টি করে। রিপাবলিকানদের এধরনের ব্যয় হ্রাস বা পরিকল্পনা থেকে বেশ কয়েকটি গণতান্ত্রিক অগ্রাধিকার বাদ দেওয়া হলে তা ডেমোক্রেটদের নির্বাচনী ওয়াদা পূরণে বড় বাধা সৃষ্টি করে। বাইডেনের নির্বাচনী ওয়াদার মধ্যে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে কাঠামো তৈরি, উৎপাদনশীল খাত ও দূষণমুক্ত জালানি খাতে বরাদ্দ বৃদ্ধি অন্যতম।

কংগ্রেসকে বাইডেন প্রশাসন ইতিমধ্যে যে ২ ট্রিলিয়ন ডলারের বরাদ্ধে অনুমোদন দেওয়া জন্যে বলেছে তাতে আগামী ৮ বছর কর্মসংস্থান সৃষ্টিতে ব্যয় অব্যাহত থাকবে এবং এজন্যে কর বৃদ্ধি করে যেতে হবে ১৫ বছর পর্যন্ত। এই দুই ট্রিলিয়ন ডলারের ব্যয় প্রস্তাবের মধ্যে ৬২১ বিলিয়ন সড়ক ও সেতু নির্মাণ, বৈদ্যুতিক গাড়ি খাতে ১৭৪ বিলিয়ন, বিশুদ্ধ পানি সরবরাহে ১১১ বিলিয়ন, ব্রডব্যান্ডে ১শ বিলিয়ন ও বৈদ্যুতিক অবকাঠামো খাতে আরো ১’শ বিলিয়ন বরাদ্দ দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া টেকসই আবাসন ব্যবস্থা গড়ে তুলতে ২১৩ বিলিয়ন, ‘কেয়ার ইকোনমির জন্যে ৪শ বিলিয়ন ও কর্মীদের মান উন্নয়নে ১’শ বিলিয়ন খরচ করতে চেয়েছে বাইডেন প্রশাসন।

  • সর্বশেষ