শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ২২ মে, ২০২১, ১১:৩৯ দুপুর
আপডেট : ২২ মে, ২০২১, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেত্রকোনার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু

সুস্থির সরকার: [২] নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার বনপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাহেরা বানু (৩২) নামক এক নারীর মৃত্যু হয়েছে।

[৩] মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বনপাড়া গ্রামের আহের উদ্দিনের স্ত্রী সাহেরা বানু শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘরে কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।

[৪] পরিবারের লোকজন সাহেরা বানুকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

[৫] পূর্বধলা থানার অফিসার ইনচার্জ শিবিরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়