শিরোনাম
◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের

প্রকাশিত : ২১ মে, ২০২১, ০২:১৬ দুপুর
আপডেট : ২১ মে, ২০২১, ০২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পোলাপানের তাহসান-মিথিলা ক্রেজ ও প্রেমের মরা জলে না ডোবা

পৃথা ইসলাম কনক,  ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে প্রত্যেক ভালোবাসা দিবসে তাহসান ফুলের তোড়া নিয়ে গিয়ে মিথিলার বাসার সামনে রেখে আসতো। গতানুগতিক প্রেমিক প্রেমিকারা যেটা করে তারা-ও ঠিক সেটাই করতো, খুবই সিম্পল!

অথচ এই প্রেম নাকি কিছু আমজনতার কাছে শিক্ষনীয় প্রেম। এমন অস্থির প্রেম তারা বাপের জন্মেও দেখে নাই।

২০০৬ সালের ৩ আগস্ট তাহসান মিথিলার বিয়ে হয়। বিয়ের সময় তাহসানের বয়স ছিল ২৬ বছর অপরদিকে মিথিলার বয়স ছিল ২৩ বছর। পৃথিবীর অন্য সব পাত্র-পাত্রীর যেভাবে বিয়ে হয় তাঁদেরও ঠিক সেভাবেই বিয়ে হয়েছিল।

অথচ এই বিয়ে নাকি কিছু আমজনতার কাছে শিক্ষনীয় বিয়ে। এমন বিয়ে তারা মায়ের জন্মেও দেখে নাই।

তারপর সমস্ত দেশটারে প্রেম আর বিয়ে সংক্রান্ত এতো এতো শিক্ষা দিয়ে এই দম্পতি একে অপরকে ডিভোর্স দিলেন। পৃথিবীর অন্য সব দম্পতি একে অপরকে যেভাবে ডিভোর্স দেন, তারা-ও ঠিক সেভাবেই ডিভোর্স দিলেন।

অথচ এই ডিভোর্স নাকি কিছু আমজনতার কাছে শিক্ষনীয় ডিভোর্স। এমন ডিভোর্স তারা বাপ মা কারও জন্মেই দেখে নাই!
মজার ব্যাপার হলো, ডিভোর্সের ৫ বছর কেটে গেছে। এই ৫ বছর পর তারা ফেসবুক লাইভে এসে কি বলছে না বলছে সেইটাও নাকি কিছু আমজনতার কাছে শিক্ষনীয় লাইভ।

মানে দুনিয়ার সব শিক্ষা এরা তাহসান আর মিথিলার কাছ থেকেই পাইছে। এদের বাবা মা, শিক্ষক শিক্ষিকা, আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী সব বানের জলে ভাইসা গেছে, সব!

  • সর্বশেষ