শিরোনাম
◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ ◈ রুপির পতন ঠেকাতে যেভাবে নানা পদক্ষেপ নিয়েছে ভারত! ◈ কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ◈ চুয়েটে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ করলেন নতুন উপাচার্য ◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি ◈ রিকশা ভাড়া থেকে ভিক্ষা সবই হবে ডিজিটাল বাংলা কিউআর পেমেন্টে, মিলবে না ভাংতির ঝামেলা ◈ ১০০ টাকায় বিক্রি জিদানের সাবেক ক্লাব, ষষ্ঠ ডিভিশনে বোর্দো ◈ রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার, জানা গেল কারণ ◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন

প্রকাশিত : ১৯ মে, ২০২১, ১০:৪৬ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২১, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে গাঁজাসহ ১৪ মাদকসেবী গ্রেপ্তার

দিদারুল আলম: [২] চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭শ গ্রাম গাঁজাসহ ১৪ জন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ান্ত্রণ অধিদপ্তর।

[৩] মঙ্গলবার (১৮ মে) দিনভর নগরীর লালদিঘী, কাটাপাহাড়,আমতলা, মাজার রোড, রেল স্টেশন,কদমতলী, কোতোয়ালি, মেরিনার্স রোড এলাকায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো কার্যালয় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

[৪] গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ আলামিন (২০), মোঃ ইব্রাহিম সরকার (২৮), মোঃ কাঞ্চন হাওলাদার (৪০), মোঃ নাজিম (৪০), মোঃ সজিব (২০), মোঃ সোলেমান (২০), মোঃ আলমগীর (৩০), মোঃ সাকিল (২৪), মোঃ কবির (৪৩), সুমন শীল (২০), মোঃ মজিবুল হক (৩৫), মোঃ গিয়াস উদ্দিন (২৬), বাবুল দাস (৫৫), মোঃআজাদ (২০)।

[৫] মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ- অঞ্চলের উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিনের নেতৃত্বে চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সকল সার্কেল ও সহকারী পরিচালক মোঃ এমদাদুল হক এর সমন্বয়ে নগরীর লালদিঘী, কাটাপাহাড়,আমতলা, মাজার রোড, রেল স্টেশন,কদমতলী, কোতোয়ালি, মেরিনার্স রোড এলাকায় অভিযান পরিচালনা করে ১৪ জন মাদক সেবন কারীকে ৭০০ গ্রাম গাঁজা ও সেবনের উপকরণসহ গ্রেপ্তার করা হয়।

[৬] মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ধৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে বলেও জানান তিনি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ