শিরোনাম
◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ০৩:৪৮ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২১, ০৩:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীমঙ্গলে বস্তাবন্দি অজ্ঞাত যুবতির লাশ উদ্ধার

কাওছার ইকবাল:[২] শ্রীমঙ্গল উপজেলার হুগলিয়া গ্রামের উদনাছড়া ব্রিজের নিচে এক অজ্ঞাত যুবতির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।১৮ মে মঙ্গলবার আনুমানিক সকাল সাড়ে ৯ টায় উপজেলা সিন্দুরখাঁন ইউনিয়নের হুগলিয়া বাজার সংলগ্ন উদনাছড়া ব্রিজের নিচে একটি মুখ বাঁধা বস্তা দেখে এলাকাবাসীর সন্দেহ হলে শ্রীমঙ্গল থানা পুলিশকে খবর দেয়।

[৩] খবর পেয়ে পুলিশ সকাল ১১টায় ঘটনাস্থলে পৌছে বস্তাটি উদ্ধার করে উপরে নিয়ে আসে। এলাকাবাসীর সামনে বস্তার মুখ খুলার এক যুবতির লাশ দেখতে পাওয়া যায়। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত লাশের পরিচয় সনাক্ত করা যায়নি।

[৪] শ্রীমঙ্গল থানার পুলিশ পরির্দশক(তদন্ত) মো. হুমায়ূন কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে লাশের মুখটা কিছুটা বিকৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশের ধারণা অজ্ঞাত যুবতির বয়স ২৩ থেকে ২৫ বৎসর।

[৫] ঘটনা স্থলে শ্রীমঙ্গল থানার কর্মকর্তা এবং পিআইবিসহ পুলিশের বিভিন্ন দপ্তরের সদস্যরা উপস্থিত রয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে মর্গে প্রেরণ হয়েছে বলে পুলিশ জানায়।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়