শিরোনাম
◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও) ◈ অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে: ৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার ◈ আদালতে হাজিরা শেষে প্রিজন ভ্যান থেকে পালাল ‘পিচ্চি রাজা’ ◈ কারিগরি শিক্ষায় ‘শিখবে-তৈরি করবে-আয় করবে’ মডেলের প্রস্তাব

প্রকাশিত : ১৬ মে, ২০২১, ০৫:০১ বিকাল
আপডেট : ১৬ মে, ২০২১, ০৫:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরার সীমান্তে ৫২ পলিব্যাগ ভর্তি বিপুল পরিমাণ গলদা চিংড়ি পোনাসহ আটক ৩

আসাদুজ্জামান: [২] ভারত থেকে চোরাপথে আসা বিপুল পরিমান গলদা চিংড়ী পোনাসহ তিন চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। আজ রোববার ভোরে কালিগঞ্জের রতনপুর সীমান্ত এলাকা থেকে ৫২ পলিব্যাগ ভর্তি কয়েক লক্ষ পোনা আটক করা হয়। এসময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। যার নং-ঢাকা-মেট্রো-গ-১১-৩৫৬৩।

[৩] আটককৃতরা হলেন, দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের জামাল মোড়লের ছেলে গাড়ি চালক মিল্টন মোড়ল (২৮), নাংলা গ্রামের জামান উদ্দীন তরফদারের ছেলে রবিউল আওয়াল (৩৫) ও একই গ্রামের মৃত জিয়াদ আলী মিস্ত্রীর ছেলে আদর আলী (৪৭)।

[৪] কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, গোপনসূত্রে খবর পেয়ে তার নেতৃত্বে পুলিশের একটি দল ভোরে উপজেলার রতনপুর এলাকায় যেয়ে সদ্য কাকশিয়ালী নদী পার করে আনা ৫২ পলিব্যাগ ভর্তি ভারতীয় গলদা রেনুপোনাসহ উক্ত তিন চোরাকারবারীকে আটক করেন। সীমান্তের ওপার থেকে নদীপথে এই গলদা বাংলাদেশে নিয়ে আসা হয় বলে জানান তিনি। এর দাম ১০ লাখ টাকা।

[৫] জব্দকৃত ৫২ পলি রেনু কাঁকশিয়ালী নদীতে অবমুক্ত করা হয়েছে। তিনি আরো জানান, আটক তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের সাজা প্রদান এবং প্রাইভেট কারটি বাজেয়াপ্ত করা হয়। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ