শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০৭:০১ বিকাল
আপডেট : ১১ মে, ২০২১, ০৭:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙামাটিতে বকেয়া সম্মানী চান তিন পার্বত্য জেলার উপজেলা চেয়ারম্যানরা

চৌধুরী হারুনুর রশীদ: [২] বকেয়া সম্মানী, ভ্রমণ ভাতাসহ বিভিন্ন ভাতা পাওয়ার দাবি জানিয়েছেন রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান তিন পার্বত্য জেলার বিভিন্ন উপজেলার ৪র্থ উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানরা।

[৩] মঙ্গলবার সকালে রাঙামাটি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবী জানান চেয়ারম্যানরা।

[৪] এসময় চেয়ারম্যানরা বলেন, দীর্ঘ বছর উপজেলা পরিষদ অকার্যকর অবস্থায় থাকার পর ২০০৯ সাল হতে উপজলা পরিষদ কার্যকর হয়। কিন্তু এ পরিষদের তিন পার্বত্য জেলার বিভিন্ন উপজেলা থেকে নির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানরা সরকারের কাছ থেকে সম্মানী, ভ্রমণ ভাতাসহ কোন কিছু পাননি। ফলে তাদের ঋণের পরিমাণ বেড়ে যায়। এ অবস্থায় তাদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে।

[৫] চেয়ারম্যানরা বলেন, সমতলের উপজেলাগুলোতে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারেন। এমনকি তারা বিধি মোতাবেক উপজেলা পরিষদের নিজস্ব আয় থেকে পরিষদের নিজস্ব রাজস্ব তহবিল গঠন করতে পারেন সেখান থেকে সম্মানীসহ অন্যান্য ভাতাদি অনায়াসে নিতে পারেন এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করতে পারেন।

[৬] কিন্তু পার্বত্য চট্টগ্রামের আইনী জটিলতার কারণে তারা এ সুবিধা থেকে বঞ্চিত। ফলে তাদের কোন নিজস্ব আয় নেই। এমন অবস্থায় ঋণ নিয়ে পরিষদ চালাতে হয়েছে। আগামী জুনের মধ্যে বকেয়া সম্মানী, ভ্রমণ ভাতাসহ বিভিন্ন ভাতা প্রদানের দাবি জানান চেয়ারম্যানরা। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ